করণ জোহর–মালাইকার ডান্স, রয়্যাল এন্ট্রি প্রতিযোগীদের, ভুটে গ্র্যান্ড প্রিমিয়ার বিগ বস ওটিটির
করণ জোহর–মালাইকার ডান্স, রয়্যাল এন্ট্রি প্রতিযোগীদের, ভুটে গ্র্যান্ড প্রিমিয়ার বিগ বস ওটিটির
ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বিতর্কিত শো বিগ বস ওটিটি এই প্রথমবার ভুটে স্ট্রিমিং হল। রবিবার ভুটে এই শোয়ের প্রিমিয়ার একেবারে জমে উঠেছিল। আর তা হবে নাই বা কেন শোয়ের সঞ্চালক করণ জোহর, মালাইকা অরোরা, অর্জুন বিজলানি, করণ ওয়াহি ও বিগ বসের প্রতিযোগীদের অসাধারণ পারফর্ম্যান্সে জমে উঠেছিল বিগ বসের মঞ্চ। ওটিটিতে এই প্রথমবার বিগ বস, তাই আড়ম্বরের কোনও খামতি ছিল না।

বিগ বসের মঞ্চে করণ জোহরের ডান্স
বিগ বসের ওটিটিতে সঞ্চালক হিসাবে করণ জোহারের এন্ট্রি ছিল দেখার মতো। বলিউডের স্টাইলিস্ট পরিচালক রীতিমতো ঢোল-তাসা বাজিয়ে মঞ্চে হাজির হলেন এবং তাঁরই সিনেমার গান 'ইটস দ্য টাইম টু ডিস্কো', 'রাধা' ও 'সাওয়া সাওয়া'-তে দারুণ ডান্স করে ওটিটির দর্শকদের মন জয় করে নিলেন। এমনকী 'কিউকি সাস ভি কভি বহু থি' গানের স্টাইলে তিনি চট করে বাড়ির ভেতরটাও ঘুরে আসলেন।

বাথরব জিশান খানের এন্ট্রি
দারুণ পারফর্ম্যান্সের পর অত্যন্ত চতুর ও বুদ্ধিমান সঞ্চালক করণ জোহর দর্শকদের সঙ্গে পরিচয় করে দিলেন ৬ জন দেশি বয়েজদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বাথরব সেনসেশান জিশান খানের প্রবেশের পরই করণের ট্রিকি প্রশ্ন তিনি কি এই বাথরব পরেই বিগ বসের ঘরে প্রবেশ করবেন? এরপরই জিশান তাঁর বাথরব খুলে ফেলেন এবং তাঁর ভেতরে থাকা স্টাইলিস্ট পোশাক পেরিয়ে আসে। বলিউডের তারকা সঞ্চালক যা দেখে মন্তব্য না করে থাকতে পারেননি, তিনি জিশানকে জানান রণবীর-সিং অনুপ্রাণিত ফ্যাশন সেন্স রয়েছে তাঁর মধ্যে। জিশানও খুব ইতিবাচকভাবে নিয়েছেন করণের মন্তব্যকে।

প্রতীক সহেজপালের প্রবেশ
প্রতীক সহেজপালের এন্ট্রি একেবারেই হয় বলিউডি স্টাইলে। তিনি 'মেরা দুসরা নাম হ্যায় করমা অ্যান্ড আই অ্যাম সুন গনা বি লঞ্চ ইন ধর্মা' ঘোষণা করতে করতে মঞ্চে আসেন। প্রতীক ইঙ্গিত দেন যে তাঁকে খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছেন করণের কেজেও প্রযোজনা সংস্থা। করণ জোহরও প্রতীকের ঘোষণার তালে তালে তাঁর ঘোষণাকে সমর্থন করেছেন।

মালাইকার চোখ ঝলসানো ডান্স
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার এন্ট্রি স্টেজে যেন আগুন ধরিয়ে দেয়। তাঁর সিজলিং ডান্স, বিশেষ করে পরম সুন্দরী গানে তাঁর দিক থেকে চোখ সরানো মুশকিল হয়ে যায়। এরপর হট মালাইকা পুরুষ প্রতিযোগীদের মেন্টর হয়ে যান এবং যোগা থেকে ডান্সের মতো কার্যকলাপ করার পরামর্শ দেন। মালাইকা তাঁদের 'সর্ব গুণ সম্পন্ন' হয়ে উঠতে বলেন।

মেয়ে প্রতিযোগী কারা কারা
মেয়ে প্রতিযোগীদের মধ্যে অভিনেত্রী শমিতা শেট্টি প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসেন এবং তাঁর জনপ্রিয় গান 'শরারা শরারা'-তে তাঁর শরীরি ভাষায় মুগ্ধ হন সঞ্চালক থেকে দর্শক প্রত্যেকে। এরপরই একে একে অক্সরা সিং, নেহা বাসিন, ঋদ্ধিমা পণ্ডিত, উরফি জাভেদ, দিব্যা আগরওয়াল, মুসকান জাট্টানা প্রবেশ করেন বিগ বসের বাড়িতে এবং নিজেদের 'স্টে কানেক্টেড' বেছে নেন। যা তাঁদের খেলায় তাঁদের ভাগ্য নির্ধারণ করতে সাহায্য করবে।

সোমবার থেকে বিগ বস লাইভ শুরু
সোমবার (৯ অগাস্ট) থেকে বিগ বস ওটিটি ২৪ ঘণ্টার জন্য লাইভ দর্শকদের কাছে উন্মুক্ত থাকবে। দর্শকরা সোম থেকে শনিবার সন্ধ্যা ৭টায় ও রবিবার রাত আটটায় এই শো দেখতে পারবেন। শুধু তাই নয়, এই প্রথমবার প্রতিযোগীদের কি শাস্তি দেওয়া হবে তা দর্শক নির্ধারণ করবেন এবং সেই প্রতিযোগী শো থেকে সরাসরি বেরিয়ে যাবেন।












Click it and Unblock the Notifications