পর্ন ওয়েবসাইট চালানোর অভিযোগ, গ্রেফতার ‘গন্দি বাত’–এর অভিনেত্রী গহনা বশিষ্ঠ
পর্ন ওয়েবসাইট চালানোর অভিযোগ, গ্রেফতার ‘গন্দি বাত’–এর অভিনেত্রী গহনা বশিষ্ঠ
বিপাকে একতা কাপুরের প্রযোজনার অভিনেত্রী। পর্ন ওয়েবসাইট চালানোর অভিযোগে মুম্বই পুলিশ গ্রেফতার করল 'গন্দি বাত’ ওয়েব সিরিজের গহনা বশিষ্ঠকে। পুলিশ জানিয়েছে, বহুদিন ধরেই চলছিল ওই ওয়েবসাইটটি।

গহনার নেতৃত্বেই রমরমিয়ে চলছিল পর্ন র্যাকেড। পুলিশ জানিয়েছে, উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও শুট করে, সেগুলি দিয়েই পর্ন ওয়েবসাইট চলছিল। ইতিমধ্যেই ওই ওয়েবসাইটে ৮৭টি অশ্লীল ভিডিও আপলোড করা হয়েছে। ওয়েবসাইটে গ্রাহকদের সাবস্ক্রাইব করতে হলে ২০০০ টাকা করে দিতে হত। অবশেষে রবিবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করল গহনা বশিষ্ঠকে। জানা গিয়েছে, রবিবারই আদালতে পেশ করা হবে গহনাকে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে বেশকিছু মডেল, অভিনেত্রী এবং প্রযোজনা সংস্থা এই পর্ন র্যাকেডের সঙ্গে যুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
মিস এশিয়া বিকিনির তাজ জেতা গহনা বেশ কয়েক বছর ধরেই কাজ করেছেন তামিল ও মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে একতা কাপুরের অল্ট বালাজির চর্চিত ওয়েব সিরিজ 'গন্দি বাত’-এর সুবাদেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন গহনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনের কাছ থেকে অভিযোগ পেয়ে এই পর্নোগ্রাফি চক্রের খোঁজ চালাচ্ছিল তাঁরা। জোর করে পর্ন ছবিতে অভিনয় করতে বাধ্য করা হয়েছে, পুলিশের কাছে এমন অভিযোগ জমা পড়েছিল। মালাডের গ্রিন পার্ক বাংলোতে হানা দিয়ে শনিবার পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications