খেলা বদল বিগ বসে, চিরশত্রু বিকাশ গুপ্তাকে বাড়ির ক্যাপ্টেন বানালেন খোদ আরশি খান

খেলা বদল বিগ বসে, চিরশত্রু বিকাশ গুপ্তাকে বাড়ির ক্যাপ্টেন বানালেন খোদ আরশি খান

বিগ বস–১৪–এর সাম্প্রতিকতম পর্ব বেশ রোমাঞ্চকর। কারণ বাড়ির সদস্য আরশি খান নিজের গেম বদল করে হঠাৎ করেই বাড়ির ক্যাপ্টেন বিকাশ গুপ্তাকে বানিয়ে দেন। যদিও বাড়ির ক্যাপ্টেন হওয়ার কথা ছিল রাহুল বৈদ্যের এবং সেভাবেই খেলা এগোচ্ছিল। আরশির এই আচমকিত সিদ্ধান্ত বাড়ির সদস্য ও দর্শকদের অবাক করেছে।

খেলা বদল বিগ বসে, চিরশত্রু বিকাশ গুপ্তাকে বাড়ির ক্যাপ্টেন বানালেন খোদ আরশি খান


এই পর্বে এও দেখা গিয়েছে যে রাখি সাওয়ান্ত আচমকাই জুলি নামে এক আত্মা তাঁর মধ্যে রয়েছে বলে দাবি করে নিজের ভুতুড়ে দিকটি প্রদর্শন করেন, যা শোতে আলাদা মনোরঞ্জন যোগ করেছে। এবার আসা যাক শুক্রবারে কি হতে চলেছে বিগ বস–১৪–এর বাড়িতে। দর্শকরা এই পর্বে প্রাক্তন এক বান্ধবীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ হওয়া নিয়ে ইজাজ খান ও বিকাশ গুপ্তার মধ্যে বচসা দেখতে পাবেন। এই বচসায় ইজাজ অত্যন্ত রেগে যান। উভয়ই একে–অপরকে কটাক্ষ করতে শুরু করেন এবং ইজাজ মারতে উদ্যত হন বিকাশকে। এর পরে বিকাশকে ভেঙে পড়তে দেখা যায় এবং তিনি জানান যে প্রত্যেকে তাঁকে নিশানা করেন এবং তাঁকে সবচেয়ে নেতিবাচক ব্যক্তিত্বের আসনে বসান। আরশি খানও বিকাশের গল্প শুনে আবেগ ধরে রাখতে পারেন না।

অন্যদিকে, বাড়ির প্রাক্তন সদস্য পবিত্র পুনিয়ার সঙ্গে ইজাজ খানের সম্পর্ক গড়ে উঠতে দেখা গিয়েছিল একটা সময়, যা অন্যদের চোখে মিথ্যা লেগেছিল। এ প্রসঙ্গে পবিত্র পুনিয়া একটি সাক্ষাতকারে বলেন,'‌তাঁরা যদি সেটা মনে করেন আমার কিছু করার নেই। আমরা জানি আমরা যা ভাগ করে নিয়েছি তা সত্যিকারের। বাড়ির ভেতর সকলেই নিজের নিজের খেলা খেলছেন। সবসময় মতের মিল সেক্ষেত্রে নাও হতে পারে। এটা তো একা খেলারই জায়গা। আমার ও ইজাজের মধ্যে ঝগড়া হলেও তা বেশিদিন থাকত না। আমার ও ইজাজের মধ্যে সত্যিকারের অনুভূতি ছিল।’‌


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+