করণ কুন্দ্রা থেকে রনিত রয়, এই তারকারা অভিনয়ের পাশাপাশি করেন ব্যবসাও
করণ কুন্দ্রা থেকে রনিত রয়, এই তারকারা অভিনয়ের পাশাপাশি করেন ব্যবসাও
ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা টেলিভিশন জগত, তারকারা যা উপার্জন করেন তা তাঁদের জন্য যথেষ্ট। কিন্তু তাও এমন অনেকেই রয়েছেন যাঁরা ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকেই অভিনয়ের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও উপার্জন করার রাস্তা খুঁজে নিয়েছেন। কারণ তাঁরা জানেন একদিন না একদিন থামাতে হবে এই অভিনয়। তখন এই বিকল্প উপার্জনই কাজে আসবে। বিগ বস ১৫–এর করণ কুন্দ্রা থেকে শুরু করে বিগ বস ৭–এর কুশাল ট্যান্ডন সহ আরও অনেকে অভিনয়ের পাশাপাশি সাইড ব্যবসায় নিজেদের নাম লিখেছেন। আসুন দেখে নেওয়া যাক সেই সব তারকাদের নাম, যাঁরা অভিনয়ের পরও অন্যান্য জায়গা থেকে টাকা কামাচ্ছেন।

করণ কুন্দ্রা
টিভি ইন্ডাস্ট্রির যথেষ্ট পরিচিত মুখ করণ কুন্দ্রা। তাঁকে একাধিক টিভি শোতে অংশ নিতে দেখা গিয়েছে। করণ এখন সম্প্রতি সলমন খান সঞ্চালিত বিগ বস ১৫-এর সদস্য হিসাবে রয়েছেন। এর আগে করণকে ইয়ে রিস্তা ক্যায়া কহলাতা হ্যায়-তে রণবীরের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। অভিনেতার জলন্ধরে নিজস্ব আন্তর্জাতিক কল সেন্টার রয়েছে। করণের বাবা একজন ব্যবসায়ী বলে জানা গিয়েছে।

আমির আলি
জনপ্রিয় টিভি তারকা আমির আলি অভিনয়ের পাশাপাশি উপার্জনের বিকল্প রাস্তা খুঁজে নিয়েছেন। তাঁর নিজস্ব একটি রেস্তোরাঁ রয়েছে, যার নাম বাসন্তী। এই রেস্তোরাঁ থেকে তিনি ভালোই টাকা উপার্জন করেন।

অর্জুন বিজলানি
খতরো কে খিলাড়ি ১১-এর বিজয়ী অর্জুন বিজলানী টিভি ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। অর্জুন অভিনয় ছাড়াও বিভিন্নভাবে উপার্জন করেন। তাঁর একটি লিকার শপ রয়েছে এবং বিসিএলে অর্জুনের নিজস্ব একটি দলও আছে।

গৌতম গুলাটি
বিগ বস ৮-এর বিজয়ী তথা জনপ্রিয় টিভি তারকা গৌতম গুলাটির দিল্লিতে নিজস্ব নাইটক্লাব রয়েছে। অভিনয়ের পাশাপাশি গৌতমের এখান থেকেও ভালো উপার্জন হয়ে থাকে।

মোহিত মালিক
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মোহিত মালিকের রেস্তোরাঁর নাম 'ওয়ান বিএইচকে' এবং 'হোমমেড ক্যাফে'। এই দুই রেস্তোরাঁ মোহিত অভিনেত্রী সিম্পল কউর ও অদিতি শিরওয়াইকারের সঙ্গে যৌথ উদ্যোগে খুলেছেন।

রকসন্ধা খান
টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ রকসন্ধা খান সিরিয়ালে তাঁর নেগেটিভ চরিত্রের জন্য পরিচিত। রকসন্ধার নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে যার নাম সেলিব্রিটি লকার।

রনিত রয়
টেলিভিশন ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের পাশাপাশি রনিত রয়ের একে সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সি রয়েছে, তাঁর এই সংস্থা একাধিক তারকাদের সুরক্ষা প্রদান করে থাকে।

সঞ্জীদা শেখ
অভিনেত্রী সঞ্জীদা শেখের নিজস্ব বিউটি স্যাঁলো রয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি এই ক্ষেত্র থেকেও টাকা উপার্জন করেন।

শাবির আলুওয়ালিয়া
কুমকুম ভাগ্য খ্যাত অভিনেত্রী শাবির আলুওয়ালিয়ার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে, যার নাম 'ফ্লাইং টুটলে'।

কুশল ট্যান্ডন
বেহাদ অভিনেতা কুশল ট্যান্ডন অভিনয়ের পাশাপাশি তাঁর একটি স্টাইলিশ রেস্তোরাঁ রয়েছে, যার নাম আর্বার ২৮।












Click it and Unblock the Notifications