অর্চনা গৌতম থেকে আব্দু রোজিক, কোন কোন প্রতিযোগী বিগ বস শোয়ের টিআরপি বাড়াচ্ছেন দেখে নিন
এই সিজনের বিগ বস ১৬ অন্য কয়েক বছরের তুলনায় বেশ মনোরঞ্জন দিচ্ছে দর্শকদের। সিজন ১৬-তে টেলিভিশনের বেশ কিছু জনপ্রিয় মুখদের দেখা গিয়েছে। যার মধ্যে টিনা দত্ত, শার্লিন বানোট, সাজিদ খান, গৌতম ভিজ, সুম্বুল তৌকির খান অন্যতম। তবে এ বছর বিগ বস ১৬-এর টিআরপি চার্ট হু হু করে বাড়িয়ে দিয়েছেন বাড়ির এই সদস্যরা। আসুন তাঁদের চিনে নেওয়া যাক।

অর্চনা গৌতম
এক টেলিভিশন চ্যানেলের ব্যাখা অনুযায়ী, অর্চনা গৌতম ও আব্দু রোজিকের মধ্যে চলা ঝগড়ার পর্বটি দারুণভাবে টিআরপি হাসিল করেছিল। এই দুই প্রতিযোগী বিগ বসের বাড়িতে দারুণভাবে অ্যাক্টিভ থাকেন। সলমন খান আব্দুকে জানিয়েছিলেন যে অর্চনা গৌতম তাঁর রাগের দিকটি প্রকাশ করেছেন, যা দর্শকদের পছন্দ হয়েছে। এমনিতেও অর্চনা যখন ঝগড়া করেন তখন সেই সময় তিনি প্রচুর নাটকীয়তা আনেন, যা টিআরপি তালিকায় বেশ ওপরের দিকে এই শোকে নিয়ে যায়।

আব্দু রোজিক
জনপ্রিয়তার তালিকায় আব্দু রোজিক শীর্ষে রয়েছে। দর্শকদের একাংশ শুধুমাত্র আব্দুর জন্যই এই শো দেখেন। আব্দুর সঙ্গে অর্চনা গৌতমের ফাটাফাটি লড়াই হোক অথবা তাঁর মিষ্টি ফ্লার্টিং নিমরিত কউর আলুওয়ালিয়ার সঙ্গে, সবটাই ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের।
প্রিয়াঙ্কা চাহার চৌধুরি
বিগ বসের অনেক ভক্তরাই প্রিয়াঙ্কা চাহার চৌধুরির মধ্যে বিজয়ী হওয়ার সব উপাদান রয়েছে বলে মনে করছেন। উড়ারিয়ান অভিনেত্রী প্রিয়াঙ্কা চাহার চৌধুরি ঝামেলার মধ্যে জড়াতে ভালোইবাসেন এবং তাঁর সব বিষয়ে কথা বলার স্টাইলটি দর্শকদের পছন্দ হয়েছে। বিগ বসের টিআরপি হাই করতে তাঁরও অবদান কিছু কম নয়।

অঙ্কিত গুপ্তা
প্রিয়াঙ্কা চাহান চৌধুরি যখন বিগ বসের বাড়ি দাপিয়ে বেড়াচ্ছেন তখন তাঁরই বন্ধু অঙ্কিত গুপ্তাকে দেখা যায় ঘরের এক কোণে চুপ করে থাকতে। অঙ্কিত দারুণ শ্রোতা হলেও ভালো বক্তা হয়ে উঠতে পারেননি। যদিও প্রত্যেক উইকেন্ড কা ওয়ারে এসেই সলমন খান অঙ্কিতকে জাগানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। তবে অঙ্কিতের এই চুপ থাকা কবে ভাঙবে সেই আশাতেই রয়েছেন দর্শকেরা।
শিব ঠাকরে
বিগ বস মারাঠির বিজয়ী শিব ঠাকরের কিছু সত্যিকারের ভক্তরা রয়েছেন। শিব এই বাড়িতে এসে দারুণভাবে খেলা শুরু করে দিয়েছেন। সাজিদ খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দর্শকদের পছন্দ না হলেও তাঁর বিগ বসে খেলা পছন্দ করছেন দর্শকরা। বর্তমানে বাড়ির রাজা হয়েছেন শিব।
সুম্বুল তৌকির খান
বিগ বসে তাঁর অবদান খুব একটা না হলেও, সম্প্রতি শার্লিন বানোটের প্রতি তাঁর আবেগমিশ্রিত ভালোবাসা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ইমলি খ্যাত সুম্বুল দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়। তাঁর এই রূপ বেশ আলাদা। সলমন খানের কাছে ভর্ৎসিত হলেও এই পর্ব কিন্তু বিগ বসের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
এমসি স্ট্যান
এমসি স্ট্যানও বিগ বসের বাড়িতে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে সম্প্রতি শার্লিনের সঙ্গে তাঁর প্রায় হাতাহাতিতে পৌঁছনো ঝামেলা বিগ বসের টিআরপি বাড়াতে সহায়তা করেছে।












Click it and Unblock the Notifications