আব্দু থেকে শেহনাজ গিল, বিগ বসের এই সদস্যদের সরলতা তাঁদের জনপ্রিয় হওয়ার প্রধান কারণ
টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শোগুলির মধ্যে বিগ বস অন্যতম। এই শোয়ের ব্যাপক অনুরাগী রয়েছে এবং প্রত্যেক বছর দর্শকরা এই বিগ বসের নতুন সিজনের জন্য অপেক্ষা করে থাকেন। বর্তমানে বিগ বসের সিজন ১৬ চলছে যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সলমন খান। এই সিজনে একাধিক টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রতিযোগী হিসাবে এসেছেন। কিন্তু এই সিজনে সকল প্রতিযোগীর মন জয় করে নিয়েছেন আব্দু রোজিক। তবে এই প্রথমবার নয়, এর আগেও বহু প্রতিযোগী তাঁদের সরল ও মিষ্টি আচরণ দিয়ে দর্শক সহ বাড়ির সদস্যদেরও মন জয় করেছে।
আব্দু রোজিক
সোশ্যাল মিডিয়া তারকা ও তাজিকিস্তানের গায়ক আব্দু রোজিক বিগ বস ১৬-এর অন্যতম প্রতিযোগী। আব্দু উচ্চতা খুবই কম এবং তিনি ১৯ বছরের তরুণ। তবে আব্দু বিগ বসের বাড়ির মহিলা সদস্যদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর কিছুটা হিন্দি কিছুটা ইংলিশে বলা কথা খুবই মিষ্টি শোনায় কানে এবং আব্দু দর্শকদের কাছ থেকেও অনেক ভালোবাসা পাচ্ছেন।
তেজস্বী প্রকাশ
বিগ বস ১৫-এর প্রতিযোগী তথা বিজয়ী তেজস্বী প্রকাশ সেই সিজনের সব সদস্যদের মধ্যে সবচেয়ে দমদার ও খুব মিষ্টি সদস্য ছিলেন। তেজস্বী তাঁর মজাদার কথা ও বাড়িতে তাঁর নাটকীয়তার জন্য দারুণ জনপ্রিয় হয়েছিলেন। তাঁর সঙ্গে করণ কুন্দ্রার রোম্যান্সও দর্শকদের মন জয় করেছিল।
শেহনাজ গিল
পাঞ্জাবী গায়িকা ও অভিনেত্রী শেহনাজ গিল বিগ বস ১৩-এর সদস্য ছিলেন এবং তাঁর সরলতা এতটাই ছিল যে তিনি বিগ বসের পরও জনপ্রিয়তাকে ধরে রেখেছেন। শেহনাজের মিষ্টি হাসি ও শিশুসুলভ আচরণ দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল।
জ্যাসমিন বাসিন
দিল সে দিল তক অভিনেত্রী জ্যাসমিন বাসিন বিগ বস ১৪-তে যোগ দেন এবং পরে তাঁর প্রেমিক আলি গনিও বাড়িতে প্রবেশ করেন। জ্যাসমিনের মিষ্টি মুখ ও কথা বলার ধরন সেই সময় বাড়ির সব সদস্যদের মন জয় করে নিয়েছিল।
রাজীব আদাতিয়া
বিগ বস ১৫-এর অংশ নিয়েছিলেন রাজীব আদাতিয়া যিনি শমিতা শেট্টির খুব ঘনিষ্ঠ পরিচিত ছিলেন। তাঁর মজাদার হিন্দি উচ্চারণ ও নিরীহ আচরণ সকলের মন জয় করে নেয়।












Click it and Unblock the Notifications