নতুন নাকি পুরোন সদস্য ফিরবে?‌ খুব শীঘ্রই বিগ বস ওটিটিতে প্রবেশ করবে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি

বিগ বস ওটিটিতে প্রবেশ করবে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি

কিছুদিনের মধ্যেই জমে উঠেছে বিগ বস ওটিটির শো। ঝগড়া, বিতর্ক, রোম্যান্স সবকিছু নিয়ে দর্শকদের প্রিয় শো হয়ে উঠতে খুব বেশি সময় নেয়নি। এই রবিবার সানডে কা ওয়ারে ঘর ছেড়ে কেউই যাননি। কারণ সপ্তাহের মাঝখানেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন জিশান খান।

নতুন নাকি পুরোন সদস্য ফিরবে?‌ খুব শীঘ্রই বিগ বস ওটিটিতে প্রবেশ করবে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি


অন্যদিকে নেহা বাসিন ও প্রতীক সহজেপাল বাড়ির নতুন বস লেডি ও বস ম্যান হওয়ার ফলে বিগ বসের বাড়ির সদস্যরা দু’‌টি দলে ভাগ হয়ে গিয়েছেন। প্রথম দলে রয়েছে মিলিন্দ গাবা, অক্ষরা সিং ও দিব্যা আগরওয়াল ও দ্বিতীয় গ্রুপে রয়েছেন নেহা–প্রতীক, শমিতা–রাকেশ ও মুস–নিশান্ত। প্রথম দলের সদস্যরা কানেকশন ছাড়া ঘরের মধ্যে খেলছেন। তাঁরা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে তাঁরা বাড়ির কোনও কাজ করবেন না, তাতে যদি না খেয়ে থাকতে হয় থাকবেন। অন্যদিকে, বিগ বস বাড়ির সদস্যদের একে–অপরের সঙ্গে পরামর্শ করে একটি জুটিকে নমিনেট করতে বলেন। কিন্তু বাড়ির কোনও সদস্যই এই সিদ্ধান্ত নিতে না পারার কারণে বিগ বস সকলকে শাস্তি দেন। কিন্তু সেই শাস্তি নিতে অস্বীকার করেন বাড়ির মোস্ট রোম্যান্টিক জুটি রাকেশ বাপত ও শমিতা শেট্টি। তাঁরা জানান যে তাঁদের কোনও দোষ নেই।

এসবের মাঝেই বিগ বস বিশেষ সূত্রের খবর, বাড়িতে প্রবেশ করতে চলেছেন কোনও ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তবে তিনি কে বা কবে আসবেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে মনে করা হচ্ছে গত সপ্তাহের মাঝে বাড়ি ছেড়ে চলে যাওয়া জিশান খান ফের প্রবেশ করতে পারেন বাড়িতে। আবার এটাও মনে করা হচ্ছে নতুন কোনও সদস্য ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে আসতে পারেন। তবে কে প্রবেশ করছেন তা এখন রহস্যে মোড়া রয়েছে।

অন্যদিকে বাড়িতে রোম্যান্স জমে দই হয়ে গিয়েছে রাকেশ বাপত ও শমিতা শেট্টির মধ্যে। রবিবার শমিতাকে ফুট ম্যাসাজ দেন রাকেশ। শমিতা রাকেশকে জানান যে তিনি স্বর্গীয় অনুভূতি অনুভব করেছেন। অন্যদিকে সানডে কা ওয়ারে করণ জোহরের সঙ্গে দিতে এদিন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী ও বলিউড ডিভা সানি লিওন আসেন। সানি আসার ফলে আবহাওয়া স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে যায়। প্রতিযোগীদের সঙ্গে বেশ অনেকটা সময় অতিবাহিত করেন তিনি। রবিবার বিগ বসের বাড়িতে পালন হয় জন্মাষ্টমী। যেখানে শমিতা শেট্টি, রাকেশ বাপট, দিব্যা আগরওয়াল, অক্ষরা সিং, নেহা বাসিন, নিশান্ত ভাট সকলেই বলিউডে রাধা–কৃষ্ণের গানে দারুণ পারফর্ম করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+