ছোটপর্দায় করিনা কাপুর! কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে জেনে নিন
ছোটপর্দায় করিনা কাপুর! কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে জেনে নিন
'লাল সিং চাড্ডা’র মুক্তি পিছিয়েছে। তাই হাতে রয়েছে বেশ কিছুটা সময়। আর এরই মাঝে ছোটপর্দায় মুখ দেখালেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। তবে কোনও সিরিয়াল বা রিয়্যালিটি শো নয়, কালার্স বাংলা চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক 'স্পাই বহু’। তারই স্পেশ্যাল প্রোমোতে দেখা গেল অভিনেত্রীকে।

বিশেষ এই প্রোমোতে সূত্রধর হিসাবে দেখা যাবে করিনাকে। ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রের সঙ্গে আলাপ করিয়ে দেন তিনি। 'স্পাই বহু’ ওরফে সেজলের চরিত্রে অভিনয় করেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সানা সায়েদ। তাঁর বিপরীতে ইওহানের ভূমিকায় অভিনয় করছেন সেহবান আজিম। এই দুই চরিত্রের সম্পর্কের টানাপোড়ন নিয়ে তৈরি হয়েছে গল্প।
প্রসঙ্গত, বড়পর্দায় শেষবারের মতো দেখা গিয়েছিল করিনাকে 'অংগ্রেজি মিডিয়াম’ সিনেমায়। এরপর শুরু হয় আমির খানের 'লাল সিং চাড্ডা’। শুটিং চলাকালীন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। শুটিং ফ্লোরে তাঁর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন অভিনেতা-প্রযোজক আমির। কিন্তু এখন এই সিনেমার মুক্তি পিছিয়ে গিয়েছে। কারণ সিনেমার বেশ কিছু অংশের শুটিং বাকি রয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
এই সবের ফাঁকে জে ও তৈমুরকে নিয়ে ব্যস্ত রয়েছেন বেবো। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন করিনা। সেই সময় পরিবারের থেকে আইসোলেশনে ছিলেন তিনি। আবার কাজ শুরু করেছেন অভিনেত্রী। কিন্তু সিনেমার পরিবর্তে বিজ্ঞাপনের কাজই বেশি করছেন করিনা। এর মাঝেই ছোটপর্দার জন্য ছোট্ট এই প্রোমোর শুটিংও সেরে ফেলেছেন।
ধারাবাহিকে কাজের এই অনন্য অনুভূতি শেয়ার করতে গিয়ে করিনা জানিয়েছেন যে, 'আমি লাভ স্টোরি খুবই ভালোবাসি। আর সত্যি কথা বলতে প্রেমের গল্প কে না ভালোবাসে? প্রেমের গল্পগুলো যেমন কিছুটা আনন্দদায়ক, হৃদয়স্পর্শী আবার তেমনই কিছুটা তীক্ষ্ণ এবং রহস্যময়। কালার্সের নতুন ধারাবাহিক স্পাই বহু ও এমনই এক ধরণের আকর্ষণীয় একটি প্রেমের কাহিনী। এই গল্পে একদিকে সেজাল একজন গুপ্তচর অন্যদিকে ইওহান একজন সন্ত্রাসবাদী। দুজনের এই চমকপ্রদ প্রেম কাহিনী আমায় মুগ্ধ করেছে। আমি মনে করি দর্শকদেরও ওদের দুজনের রসায়ন খুব ভালো লাগবে এবং গল্পটিকেও তারা ভালোবাসবেন।’












Click it and Unblock the Notifications