'বহ্নি' রূপে আগুন ধরালেন মিথিলা, প্রথম লুকেই হিট 'মন্টু পাইলট-২'
'বহ্নি' রূপে আগুন ধরালেন মিথিলা, প্রথম লুকেই হিট 'মন্টু পাইলট-২'
'মন্টু পাইলট-এর প্রথম সিজনে সৌরভ দাস ও সোলাঙ্কি রায় জুটি মন জয় করেছিল দর্শকদের। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই সিরিজের সিক্যুয়েল যে নিয়ে আসছেন মেকাররা তা আগেই জানিয়েছিলেন কর্তৃপক্ষ। তবে সেক্ষেত্রে বছরের শুরুতেই মন্টু পাইলট-এর সিক্যুয়েল নিয়ে শুরু হয়েছিল নানা বিতর্ক। কারণ এই দ্বিতীয় সিজনে সোলাঙ্কি সরে দাঁড়ানোর পর রাফিয়াত রাশিদ মিথিলার এন্ট্রি মেনে নিতে পারেননি অনেক দর্শকরা। তাহলে কীভাবে হবে সেই সমস্যার সমাধান? শুরু হল উত্তর খোঁজা।
মিথিলার ফার্স্ট লুক
'মন্টু পাইলট-২' তে সামনে এল মিথিলার প্রথম লুক। এই সিরিজে 'বহ্নি' নামে এক পতিতা মেয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। বহ্নির লুক থেকেই বোঝা যাচ্ছে, এই চরিত্রে রয়েছে বেশ কিছু শেড। পোস্টারে দেখা গিয়েছে মিথিলার চোখের কোলে জল। তাই তা নিয়ে বৃদ্ধি পাচ্ছে আরও জল্পনা। বহ্নির লুকে মিথিলার লুক থেকে নজর সরানো দায় হচ্ছে দর্শকদের। মিথিলা আগেই জানিয়েছিলেন যে তিনি আবারও চমকে দিতে চলেছেন ফ্যানেদের। আর সেই কাজ যে তিনি শুরু করে দিয়েছেন তা বলা বাহুল্য।

সৌরভ-মিথিলা জুটি
শুটিংয়ের ফাঁকে সময় পেলেই কো-স্টার সৌরভ দাসের সঙ্গে ছবি পোস্ট করে ফেলছেন মিথিলা। আর সেখানে ক্যাপশলে তিনি সৌরভকে উদ্দেশ্য করে লিখেছেন, 'দোস্ত' অর্থাৎ বন্ধু। নতুন জুটি সৌরভ ও মিথিলাকে নিয়ে আসতে চলেছে 'মন্টু পাইলট-২'। করোনার জন্য অনেকদিন ধরেই বন্ধ ছিল এই ওয়েব সিরিজের শুটিং। অবশেষে তা শেষ হয়েছে। শুটিং যথেষ্ট উপভোগ করেছেন মিথিলা, একথা নিজের স্যোশাল মিডিয়া সাইটে জানিয়েছেন তিনি স্বয়ং।

আবার আসছে 'মন্টু পাইলট'
সব ঠিক থাকলে ওটিটি প্ল্যাটফর্ম 'হৈ চৈ' তে আগামী দুই মাসের মধ্যেই মুক্তি পেতে চলেছে 'মন্টু পাইলট'এর নতুন সিজন। পরিচালক দেবালয় ভট্টাচার্য পরিচালনা করছেন এই ওয়েব সিরিজটি। 'মন্টু পাইলট'এর নারী চরিত্রে লুকিয়ে রয়েছে পতিতা মহিলাদের নির্মম যন্ত্রণার কথা। মিথিলার পোস্টার সামনে এনে ওটিটি প্ল্যাটফর্ম 'হৈ চৈ' ক্যাপশনে লিখেছে, 'নতুন মুখ, নতুন পরিচয় নীলকুঠির দরজায়'। আর এই সিকোয়েল দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে তা জানার জন্য অপেক্ষা করতে হবে 'মন্টু পাইলট-২' দেখার জন্য।
সোলাঙ্কি কি থাকছেন?
প্রসঙ্গত, 'মন্টু পাইলট-১' এর জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। কিন্তু ব্যক্তিগত কারণে এই সিজন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সোলাঙ্কি। কিন্তু প্রথম সিজনে সৌরভ ও সোলাঙ্কির জনপ্রিয়তার কথা মাথায় রেখে কি তাঁকে বিশেষ কোনও ক্যামিওতে ফিরিয়ে আনতে পারেন মেকাররা? তা নিয়েও চলছে জোরদার জল্পনা।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications