বিগ বস ওটিটির প্রথম এভিকশন, বাড়ি ছাড়লেন উরফি জাভেদ

বিগ বস ওটিটির প্রথম এভিকশন, বাড়ি ছাড়লেন উরফি জাভেদ

বিগ বস ওটিটি শুরু হওয়ার পর এই প্রথম সদস্য বিগ বসের বাড়িছাড়া হলেন। রবিবার সানডে কা ওয়ারে করণ জোহর এলিমিনেট সদস্য হিসাবে উরফি জাভেদের নাম ঘোষণা করেলন। সবচেয়ে আশ্চর্য্যের বিষয় উরফি নমিনেটেডও ছিলেন না। বিগ বসে খেলায় উরফির বন্ধুই তাঁকে এই বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেন। জিশান খান তাঁর সঙ্গী হিসাবে দিব্যা আগরওয়ালকে বেছে নেওয়ায় উরফিকে ঘরছাড়া হতে হয়। এ সপ্তাহে শমিতা শেট্টি ও রাকেশ বাপট নমিনেট হয়েছেন।

বিগ বস ওটিটির প্রথম এভিকশন, বাড়ি ছাড়লেন উরফি জাভেদ

জিশান ইমিউনিটি দেওয়ার জন্য উরফির বদলে দিব্যাকে বেছে নেওয়ার কারণে তিনি খুবই হতাশ হন। উরফি তাঁর সহ–প্রতিযোগীতাদের জানান যে তিনি জিশানের জন্য অনেক কিছু করেছেন কিন্তু এভাবে পুরনো বন্ধুর দ্বারা তিনি প্রতারিত হবেন তা ভাবেননি। তবে এর কিছুক্ষণ পরই উরফি ফের নিজের স্বমহিমায় ফিরে আসেন এবং ঘোষণা করেন যে তিনি তাঁর চোখের জল এমন কোনও ব্যক্তির পেছনে অপচয় করবেন না, যাঁরা পেছন দিয়ে ছুরি মারে।

রিয়্যালিটি শোতে উরফির একসপ্তাহের সফরে তিনি একাধিক ব্যক্তিত্ব দর্শকদের দেখিয়েছেন। তাঁর বহির্মুখী আচরণ এবং প্রতীক সহেজপাল যেভাবে তাঁকে সামলেছিলেন, তা তাঁকে আকৃষ্ট করেছিল। উরফি তাঁর শিল্পী সত্ত্বাকেও বিগ বসে প্রকাশ করেছিলেন। তিনি নষ্ট হয়ে যাওয়া ব্যাগ দিয়ে দারুণ সুন্দর পোশাক বানিয়ে সকলকে তাক লাগিয়ে দেন।

এই শোয়ে ঢোকার আগে পাঞ্চ বিট তারকা উরফি নিজেকে '‌দুঃসাহসিক ও একটু পাগল’‌ বলে নিজেকে বিশ্লেষণ করেন। তিনি এও জানিয়েছিলেন যে তিনি অনেক ছোট হওয়া সত্ত্বেও কেউ যেন তাঁকে অবমূল্যায়ন না করেন। উরফি নিজের বিষয়ে বিগ বসে ঢোকার আগে বলেন, '‌আমার ধৈর্যই আমার শক্তি। যে কোন কিছু এবং সবকিছু আমার কাছে সহনীয়। আমার ধৈর্যের ত্রুটি হতে পারে, কিন্তু আমি জানি আমি যে কাউকে সামলাতে পারি।’‌

সানডে কা ওয়ারে বিগ বস ওটিটিতে প্রবেশ করেন শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লা। করণ জোহর সঞ্চালিত এই শোয়ে এসে সিধনাজ তাঁদের ভক্তদের বহু প্রশ্নের উত্তর দেন। উরফি বাড়ি ছাড়ার পর এখন বিগ বসের বাড়িতে রয়েছেন অক্ষরা সিং, নেহা বাসিন, রাকেশ বাপত, জিশান খান, ঋদ্ধিমা পণ্ডিত, করণ নাথ, দিব্যা আগরওয়াল, প্রতীক সহেজপাল, নিশান্ত ভাট, মুসকান জাট্টানা এবং মিলিন্দ গাবা। রবিবারে করণ জোহরের সামনেই শমিতা শেট্টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরির সংঘর্ষের কথা জানান এবং তিনি খুব ভেঙে পড়েন। তবে করণ জোহর শমিতাকে অনুপ্রাণিত করে জানান যে দর্শকরা আস্তে আস্তে তাঁকে চিনতে পারছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+