৩৫ বছর পর পর্দায় ফিরছে ‘ফৌজি’, মুখ্যচরিত্রে শাহরুখের জায়গায় এবার কাকে দেখা যাবে?
৩৫ বছর পর ফের টেলিভিশনের পর্দায় আসতে চলেছে 'ফৌজি'র সিক্যুয়েল। ১৯৮৯ সালে 'ফৌজি' দিয়েই অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটেছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিং খান। এবার সেই 'ফৌজি' ধারাবাহিকেরই সিক্যুয়েল আসছে। যার নাম দেওয়া হয়েছে 'ফৌজি ২'। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হয়েছে এই ধারাবাহিকের। শুধু তাই নয়, এই ধারাবাহিকে কোন কোন অভিনেতা, অভিনেত্রীরা অভিনয় করবেন তাও প্রকাশ্যে এসে গিয়েছে। কলাকুশলীদের সম্পর্কেও তথ্য প্রকাশ্যে এসেছে। মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন তাও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
শাহরুখ খানের শো 'ফৌজি' পরিচালনা করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল রাজ কুমার কাপুর। যে শো শাহরুখকে বিখ্যাত করে তুলেছিল। বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে 'ফৌজি ২'-এর তথ্য ভাগ করেছেন। এই অনুষ্ঠানের জন্য দূরদর্শনের সঙ্গে হাত মিলিয়েছেন প্রযোজক সন্দীপ সিং। 'ফৌজি ২'-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈনকে।

এই ধারাবাহিকের শীর্ষসঙ্গীত গেয়েছেন সোনু নিগম। শোয়ে মোট ১১টি গান থাকবে। এই শো-টি পরিচালনা করবেন অভিনব পারেখ। দেশের জন্য সেনার আত্মত্যাগ এবং বীরত্বের গল্পই তুলে ধরা হবে এই শোয়ে।
মূল ধারাবাহিকটির মতোই 'ফৌজি ২' এর জন্য দূরদর্শনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন প্রযোজকেরা। ভিকি ছাড়াও একটি চরিত্রে থাকছেন গওহর খান। নির্মাতারা জানিয়েছেন, এছাড়াও ১২জন নতুন অভিনেতাকে এই ধারাবাহিকে দেখবেন দর্শক। নির্মাতারা জানিয়েছেন, ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই ধারাবাহিকটি ডাব করা হবে। মূলত, হিন্দি, তামিল, তেলেগু, গুজরাটি, পঞ্জাবি এবং বাংলা ভাষায় এই ধারাবাহিকটির সম্প্রচার হওয়ার কথা।
এখন শুধু পর্দায় 'ফৌজি ২' আসার অপেক্ষা। বাংলা ভাষায় এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে, এই খবর প্রকাশ্যে আসতেই বাঙালি দর্শকবৃন্দের মধ্যে উৎসাহ বেড়েছে দ্বিগুণ। প্রায় ৩৫ বছর পর আবারও 'ফৌজি ২' পর্দায় ফিরে আসায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দর্শককূল। এখন শুধু এই ধারাবাহিকের পর্দায় আসার অপেক্ষায় দর্শক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications