মেয়েরা কটাক্ষ শুনতেই জন্মায়, ঊষসীর কথা শুনে হতবাক ফ্যান মহল!
মেয়েরা কটাক্ষ শুনতেই জন্মায়, ঊষসীর কথা শুনে হতবাক ফ্যান মহল!
এখনও পর্যন্ত ছোট পর্দায় বেশ দাপটের সঙ্গেই অভিনয় করে এসেছেন বকুল কথার বকুল, অর্থাৎ অভিনেত্রী ঊষসী রায়। তা সে প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনীর চরিত্রই হোক কিংবা টম-বয় বকুল, সব ক্ষেত্রেই সমান মানানসই অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন ঊষসী। টিআরপি-র দিক থেকেও বরাবরই প্রথম সারিতে থেকেছে সিরিয়াল 'বকুল কথা'। আর সেখানে ঊষসীর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। আর এবার ছোট পর্দা ছেড়ে গুটি গুটি পায়ে ওটিটি প্ল্যাটফর্মের দিকে পা বাড়াচ্ছেন সকলের প্রিয় বকুল ওরফে অভিনেত্রী ঊষসী রায়। কিন্তু সেখানেই হঠাত এমন কথা কেন বললেন তিনি, যা শুনে রীতিমত অবাক হয়েছেন তাঁর ফ্যানেরাও!

ঊষসী উবাচ
সম্প্রতি ছোট পর্দার গণ্ডী ছেড়ে তিনি যে অন্যান্য বিনোদন মাধ্যমেও কাজ করতে চলেছেন, তা কার্যত স্পষ্ট করেছিলেন মহিলাদের জন্য একটি জনপ্রিয় টিভি গেম শো-তে গিয়েই। আর এর পরেই প্রথম ঝলক দেখা গিয়েছে এই নতুন ওয়েব সিরিজের। বরং বলা চলে নিজের স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর আগামী চরিত্রের কথা সকলকে জানিয়েছেন খোদ অভিনেত্রী ঊষসী রায়। আর সেখানেই তাঁর চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে ঊষসী জানিয়েছেন যে তাঁর এক এক সময় মনে হয় যে, ঈশ্বর নারী জাতিকে সৃষ্টিই করেন যন্ত্রণা ও সমাজের সব কটাক্ষ শোনা আর সব দোষ সবসময় নিজের উপরে নেওয়ার জন্য। পাশাপাশি তিনি জানান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যুগের থেকে এখন বিধবারা অনেক বেশি মুক্ত। কিন্তু নারীদের এই সুদিন এসেছে বিদ্যাসাগরের জন্যই।
আসছে 'সুন্দরবনের বিদ্যাসাগর'
বাংলার এক জনপ্রিয় ওটিটি মাধ্যমে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'সুন্দরবনের বিদ্যাসাগর'। কিন্তু সেখানে কেউ বিদ্যাসাগরের জীবনী দেখবেন বলে আশা করে থাকলে সম্পূর্ণ ভুল ভাবছেন। বরং, সেখানে আলাদা আলাদা ৪জন নারীর চরিত্র তুলে ধরা হচ্ছে। তারা হল যথাক্রমে, পার্বতী, বৃন্দা, মুমতাজ আর ইমন। আপাত বিরোধী এই চারটি মহিলা চরিত্রের জীবনে একটাই মিল, আর তা হল বিভিন্ন ক্ষেত্রে তাঁদের জীবন সংগ্রাম। আর সেখানেই পার্বতীর চরিত্রটি খুবই স্ট্রং। তাই চিত্রনাট্য শুনে এক কোথায় সেটি করতে রাজি হয়ে গিয়েছিলেন ঊষসী রায়।

পার্বতীর সংগ্রাম
এই সিরিজে দেখা যাবে কুমিরখালি গ্রামে বিধবা পল্লীতে সকল বিধবা মহিলাদের বসবাস। সেখানকার বাসিন্দারা বিধবা হলেও পরিবারের সঙ্গে থাকার অনুমতি পেয়েছে। কিন্তু তা হলে হবে কী, বিধবা পল্লীর বাসিন্দাদের নানা সমস্যা, গ্রামের হত্তা-কর্তা দের কু-প্রস্তাব, নানা রকম অন্যায়ের শিকার হতে হয় তাঁদের। আর সেখানেই প্রতিবাদী চরিত্র হল পার্বতী। সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত সে জীবন যুদ্ধে জয়ী হতে পারবে কিনা তাই হল এই কাহিনীর মূল বিষয়।

ঋদ্ধি-ঊষসীর বন্ধুত্ব
এই সিরিজে ঊষসীর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা ঋদ্ধি সেন। আর সেখানেই গল্পে একের পর এক মোড় আসবে। কিন্তু বাস্তবে দুজনেই অনেক দিনের বন্ধু। এমনকি ঋদ্ধি আর ঊষসী দুজনেই 'স্বপ্নসন্ধানী'দলে একসঙ্গে গ্রুপ থিয়েটারও করেছে। তাই একসঙ্গে কাজ করতে কোনও সমস্যা তো হয়ইনি, উল্টে সিরিয়াস দৃশ্যও খুব মজা করে শ্যুট হয়েছে, এমনটাই জানিয়েছেন দুজন। এখন বকুলের পর পার্বতীর চরিত্রে দর্শকদের মন কতটা জয় করেন ঊষসী, সেটাই এখন দেখার।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications