চিকিৎসার অভাবে দৃষ্টি হারাতে বসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী, আর্থিক কষ্টে 'মসিহা' সোনুর মুখাপেক্ষী শগুফতা
চিকিৎসার টাকার অভাবে দৃষ্টি হারাতে বসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী, আর্থিক কষ্টের মাঝে 'মসিহা' সোনুর মুখাপেক্ষী শগুফ্তা
জনপ্রিয় অভিনেত্রী শগুফতা আলিকে ঘিরে গতকাল থেকেই একাধিক খবর আসতে শুরু করেছে। টেলিভিশনের এই পরিচিত মুখ প্রবল অর্থকষ্টে ভুগছেন বলে শোনা যাচ্ছে। এই বিষয়ে তিনি নিজেও মুখ খুলেছেন সংবাদমাধ্যমে।

ক্যানসারে আক্রান্ত শগুফতা
গত ২০ বছর ধরে মারণ ক্যানসারে ভুগেছেন শগুফতা। তাঁর স্তন ক্যানসারের জটিলতা বহু বছর আগে ধরা পড়ে। তবে চিকিৎসার খরচ গত কয়েক বছরে যেন নাকের উপর জল তুলে দিয়েছে অভিনেত্রীর। এই পরিস্থিতিতে রীতিমতো অসহায় বোধ করে মুখ খুলেছেন শগুফতা।

চলে যাচ্ছে দৃষ্টিশক্তি
শগুফতা জানিয়েছেন, তাঁর স্বাস্থ্যের অবস্থা ক্রমেই পড়ছে। প্রবল ডায়াবেটিসে তিনি আক্রান্ত। যার জেরে পায়ে আর সাড় পাননা শগুফতা। তিনি জানিয়েছেন, তাঁর সুগার লেভেল অনেকটাই বেড়েছে। এবার তাঁর চোখে সেই অসুস্থতার প্রভাব পড়তে শুরু করেছে। কার্যত একদিকের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন শগুফতা।

দ্বারস্থ সোনু সুদের কাছে!
এমন করুণ পরিস্থিতিতে এই জনপ্রিয় অভিনেত্রী সোনু সুদের দ্বারস্থ হয়েছেন বলে শোনা গিয়েছে। তবে সোনুর টিম জানিয়েছে অর্থ দিয়ে তাঁরা সাহায্য করে না। তবে পরিষেবা দিয়ে করেন। সেদিক থেকে তাঁরা এগিয়ে আসতে পারেন।

'সিনটা' সাহায্যে এগিয়ে আসছে!
এদিকে, সিনটা জানিয়েছে, তারাও এই অভিনেত্রীর সাহায্যে এগিয়ে আসবে। তবে অভিনেত্রীর দাবি , যে অর্থের অঙ্ক সিনটা সাহায্যের জন্য দিয়েছে, তা তাঁর চিকিৎসার জন্য অনেকটাই কম।












Click it and Unblock the Notifications