নতুন ধারাবাহিক, টিআরপির প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা কী বললেন
নতুন ধারাবাহিক, টিআরপির প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা কী বললেন
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জি বাংলায় শুরু হয়েছে নতুন বাংলা ধারাবাহিক 'লক্ষী কাকিমা সুপারস্টার’। ধারাবাহিকে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। অভিনেত্রী চার বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন। অভিনেত্রীর সুদক্ষ অভিনয় সম্পর্কে বলার কিছু নেই। তার অভিনয়ের জন্য নেটিজেনরা তাকে বিশেষভাবে পছন্দ করেন। প্রায় সমস্ত বাংলা সিরিয়াল হিট করে তাঁর।

তবে টিআরপি কিন্তু বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে শেষকথা। সবকিছুর মূলেই কিন্তু থাকে টিআরপির রেটিং চার্ট। সাপ্তাহিক রেটিং শার্টের ওপর এই বোঝা যায় কোন ধারাবাহিক সফলতা পাচ্ছে। টিআরপি রেটিং অনেক কম থাকার জন্য অনেক ধারাবাহিকে কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে টিআরপিই কি বলে দেবে ভালো ধারাবাহিক কিংবা একজন সুদক্ষ অভিনেতা অভিনেত্রী মাপকাঠি? এ প্রসঙ্গে মুখ খুললেন বাংলা জনপ্রিয় বিখ্যাত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কি বললেন তিনি?
বর্তমানে তিনি লক্ষী কাকিমা সুপারস্টার নিয়ে বেশ ব্যস্ত। অভিনেত্রী বলেন, আমি ২৫ বছর ধরে অভিনয় করছি। দেবশংকর হালদার ৩৫ বছর ধরে অভিনয় করছেন। আমাদের মূল্যায়নের নিশ্চই টিআরপি দিয়ে হবে না।’
তিনি আরও বলেন, ১ টা চ্যানেলের অনেক কিছু নির্ভর করে TRP এর ওপর। তখন যে গল্পটা প্রথমে ছিল, মানুষের পছন্দ মতো সেটা পরিবর্তন করতে বাধ্য হন নির্মাতারা। কিংবা অনেক ক্ষেত্রে মূল গল্পে ফিরে আসতে পারেন না।’। এই দর্শকই 'এক আকাশের নীচে’, 'তমসা রেখা’, 'গানের ওপারে’ বা 'কুরুক্ষেত্র’-র মতো ধারাবাহিক দেখেছে। এখনও দেখছে। সুতরাং অনেক ক্ষেত্রে ঠিক হয়। আবার ব্যতিক্রমও হয়।
উল্লেখ্য, সম্প্রতি, বয়স বাড়লেও কিন্তু বয়সের ছাপ কিন্তু তাঁর মধ্যে একদম পরেনি। যে ভিডিওটি শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি কম বয়সী ছেলে মেয়েদের সঙ্গে নাচছেন। বিখ্যাত পুষ্পা সিনেমার জনপ্রিয় গান 'ও অন্তাভা’ গানে নাচছেন নায়িকা। কোমর দোলাচ্ছেন অভিনেত্রী। গতকালই জন্মদিন গেছে অভিনেত্রীর। ভিডিও শেয়ার করে ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, 'শিল্পী এবং আর্ট দে রাইমস-এর ছাত্র-ছাত্রীদের সাথে নাচ ছাড়া আমার জন্মদিন সার্থক হতেই পারেনা।' ভিডিও দেখেই কিন্তু অনুগামীরা অনেক কমেন্ট করেছেন। অনেকেই বলছে 'লক্ষ্মী কাকিমার নাচ কিন্তু মন ভরে যাচ্ছে।' আবার অনেকে বলছেন,’ 'দিদি আপনার কাছে আমার মেয়েকে নাচ শেখাতে চাই কি করতে হবে।












Click it and Unblock the Notifications