আর সিরিয়ালে অভিনয় করবেন না জনপ্রিয় অভিনেত্রী মিশমি, কিন্তু কেন?
আর সিরিয়ালে অভিনয় করবেন না জনপ্রিয় অভিনেত্রী মিশমি, কিন্তু কেন?
শ্রীময়ীর বিদায়ের পরে এককথায় রিনিকেই জুন আন্টির সাবস্টিটিউট হিসেবে ধরে নিয়েছিলেন বাঙালি দর্শকরা। রিনির ওই মুখ বেঁকানো, কথায় কথায় ঊর্মিকে বিপদে ফেলা, টুবাই দার প্রতি অন্ধ টান, এসবই খুব পছন্দ করছিলেন দর্শকরা। কিন্তু আর দেখা যাবেনা রিনি ওরফে মিশমি দাসকে। কিন্তু কেন?

রিনির পথ শেষ
জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়' তে রিনির চরিত্রে অভিনয় করছেন মিশমি। একই সঙ্গে হিন্দিতে 'রিসতো কা মানঝা' সিরিয়ালে টিনার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু এই দুই সিরিয়ালে দাপুটে খল নায়িকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভের পরেও সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন মিশমি। 'এই পথ যদি না শেষ হয়' তে দেখা যাচ্ছে সকলের সামনে টুবাইকে কীকরে ফাঁসিয়েছে রিনি তার পর্দা ফাঁস করেছে ঊর্মি। এভাবেই আপাতত শেষ হচ্ছে রিনির পথ।

বাংলা-হিন্দি, দুই মাধ্যমেই সাবলীল
শুধুমাত্র বাংলা ধারাবাহিক নয়, এর পাশাপাশি হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছে মিশমিকে। জনপ্রিয় এক হিন্দি মেগা 'সিলসিলা বদলতে রিস্তো কা' তে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ছোট হলেও তাঁর চরিত্র বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। এর পরে সম্প্রতি আরও একটি হিন্দি সিরিয়ালের অফার পান মিশমি। 'রিসতো কা মানঝা' নামে এই সিরিয়ালের বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। এক কথায় বলা যায় যে বাংলা এবং হিন্দি দুটি ইন্ডাস্ট্রিতেই সমানতালে অভিনয় করছেন তিনি।

হঠাৎ কেন সরে যাচ্ছেন মিশমি?
লাগাতার অভিনয় করে ক্লান্ত হয়ে গিয়েছেন মিশমি। নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন মিশমি। তিনি সেখানে জানিয়েছেন কেন তিনি হিন্দি ও বাংলা দুই মিডিয়াতেই কাজ ছেড়ে দিচ্ছেন তিনি। পোস্টে মিশমি লিখেছেন, একই সঙ্গে বাংলা ও হিন্দি দুটি মেগাতে তিনি কাজ করেছে। তবে শেষের কয়েকমাস তাঁর জন্য বেশ কঠিন ছিল। কিন্তু করোনা মহামারী তাঁকে শিখিয়েছে জীবনে কখনও কখনও বিরতির দরকার আছে। নিজের উপর ফোকাস করা, দরকার নিজেকে খোঁজার নতুন যাত্রা শুরু করার। তাই তিনি কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন। সেই সঙ্গে তিনি এই সময়ের জন্য বিনম্রভাবে গোপনীয়তা প্রার্থনা করেছেন।

অসুস্থ্যতাই আসল কারণ
তবে যেখানে যে কোনও অভিনেতা অভিনেত্রীর কাছে এত ভালো ভালো অফার পাওয়া একটি স্বপ্ন, সেখানে কেন হিন্দি ও বাংলা দুটি জায়গায় অভিনয় করার সুযোগ পেয়েও কাজ থেকে সরে দাঁড়াচ্ছেন মিশমি? এর কারণ জানতে গিয়ে তাঁর কাছের মানুষরা জানিয়েছেন, সম্প্রতি গোয়ায় গিয়ে নাকি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন মিশমি। কিন্তু পুরোপুরি ঠিক হওয়ার আগেই তাঁকে কাজে ফিরতে হয়েছিল। কিন্তু এবার নিজেকে সময় দিতে চান তিনি। তাই যোগ ব্যায়াম এবং মেডিটেশনেই আপাততঃ ফোকাস করতে চলেছেন মিশমি দাস।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications