বিগ বসের বাড়ির সদস্যদের চোখে জল, পরিবারকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তাঁরা

বিগ বসের বাড়ির সদস্যদের চোখে জল, পরিবারকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তাঁরা

বিগ বস–১৪–এর ফাইনাল পর্ব যত এগিয়ে আসছে, ততই তা কঠিন প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। তবে সদস্যদের প্রত্যেক‌দিনের লড়াই, বিনোদন, আবেগ, নাটক এই শোয়ের টিআরপিও বাড়িয়ে তুলছে। তবে এবার কালার্স টিভি শো, যার সঞ্চালনায় রয়েছেন সলমন খান, বাড়ির সদস্যদের আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন তিনি।

বিগ বসের বাড়ির সদস্যদের চোখে জল, পরিবারকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তাঁরা


গত বছরের ৩ অক্টোবর বিগ বস ১৪ শুরু হয়। তখন থেকে পরিবারকে ছেড়ে এই বাড়ির মধ্যেই তিনমাস কাটিয়ে দিয়েছেন প্রতিযোগীরা। এই শোয়ের চড়াই উৎরাই রাস্তা পেরোতে গিযে অনেকসময়ই পরিবারের কথা মনে হয়েছে তাঁদের। কিন্তু উপায় নেই। তাই শুধু তাঁদের কথা স্মরণ করেই বিগ বসের খেলা মনপ্রাণ দিয়ে খেলে চলেছেন তাঁরা। তবে এবার বিগ বসের বাড়ির সদস্যরা দেখা করবেন তাঁদের পরিবারের সঙ্গে। বিগ বসের সাম্প্রতিকতম পর্বে দেখা গিয়েছে বাড়ির সদস্যদের পরিবার তাঁদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে বা ফোনে কথা বলছেন।

বিগ বস–৭–এর প্রতিযোগী তথা অভিনব শুক্লার খুব কাছের বন্ধু শিল্পা অগ্নিহোত্রী বাড়ির মধ্যে প্রবেশ করেন। অন্যদিকে নিক্কি তাম্বোলি তাঁর মায়ের সঙ্গে দেখা করেন এবং আলি গনিকে ভিডিও কলের মাধ্যমে নিজের বোনের সঙ্গে কথা বলতে দেখা যায়। চিরাচরিত নিয়ম অনুযায়ী এই ফ্যামিলি উইকের মধ্যেও বিগ বস নতুন একটি টুইস্ট যোগ করে দেন। পরিবারের সদস্যরা রাখি সাওয়ান্ত ও সোনালি ফোগাতের মধ্যে বাড়ির পরবর্তী ক্যাপ্টেন কে হবেন তা সিদ্ধান্ত নেবেন। দর্শকরা দেখেন, বিগ বস প্রতিযোগীদের পরিবারের সদস্যদের এই দু’‌জনের মধ্যে কে ক্যাপ্টেন হবেন তার জন্য ভোট করতে বলেন। নিয়ম অনুযায়ী সোনালি ও রাখির পরিবারও ভোট করতে পারবেন।

জানা গিয়েছে, নিক্কির মা, শিল্পা অগ্নিহোত্রী, ইজাজ খানের ভাই ভোট করেন রাখিকে এবং আলির বোন এবং রাহুল বৈদ্যর মা সোনালি ফোগাতকে ক্যাপ্টেন হিসাবে ভোট করেন। রাখি ভোটের দিক থেকে এগিয়ে আছেন। তবে বৃহস্পতিবারের পর্বে দেখা যাবে কে পরবর্তী ক্যাপ্টেন হচ্ছেন, কারণ এখনও তিনজন সদস্যের পরিবারের সঙ্গে দেখা হওয়া এবং তাঁদের ভোট করাও বাকি আছে। সাম্প্রতিকতম পর্বে দেখা যাবে যে রাহুল বৈদ্যর মা বিবি হাউসে ঢোকেন। তিনি রাহুলের প্রশংসা করে বলেন, '‌ছেলে যদি পালিয়ে যায় তবে মায়ের জন্য পালিয়েছে। তুমি জয়ী হও আর না হও, তুমি লক্ষ লক্ষ মানুষের মন জয় করে ফেলেছো।’‌ শুধু তাই নয়, রাহুলের মা তাঁর বিয়ে নিয়েও কথা বলেন এবং তাঁকে জানান যে তাঁরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পরবর্তী পর্বে দর্শকরা রাখি সাওয়ান্ত ও জ্যাসমিন ভাসিনের মা ও রুবিনা দিলায়েকের বোনকে আসতে দেখবেন। বিকাশ গুপ্তার সঙ্গে দেখা করতে আসবেন টেলি অভিনেত্রী রেশমি দেশাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+