সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও টেলিভিশন জগতে তাঁর কাজ ও মিউজিক ভিডিও আজও জনপ্রিয়
সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও টেলিভিশন জগতে তাঁর কাজ ও মিউজিক ভিডিও আজও জনপ্রিয়
টেলিভিশন তথা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণে হতচকিত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিদ্ধার্থ। অভিনেতার মৃত্যু নিশ্চিত করে জানিয়েছে মুম্বইয়ের কুপার হাসপাতাল। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, 'কিছুক্ষণ আগে সিদ্ধার্থ শুক্লাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।’
৪০ বছরের এই অভিনেতা শুধুমাত্র সুপুরুষ হিসাবেই টেলি জগতে জনপ্রিয় নন বরং তিনি বহু শো তাঁর এই ৪০ বছরের জীবনে করেছেন। মডেল হিসাবে নিজের কেরিয়ার শুরু করার পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 'বাবুল কা আঙ্গন ছুটে না’ ধারাবাহিকে প্রধান চরিত্র হিসাবে টেলিভিশন জগতে পা দেন সিদ্ধার্থ শুক্লা। 'বালিকা বধু’–তে তাঁর চরিত্র শিবরাজ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। শুধু টেলিভিশনেই নয়, সিদ্ধার্থ অভিনয় করেছেন 'হাম্পি শর্মা কি দুলহানিয়া’ সিনেমাতেও। এছাড়াও বিগ বস ১৩, খতরো কে খিলাড়ির মতো রিয়্যালিটি শো–এর পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছে। বৃহস্পতিবার সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নিয়ে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।

বাবুল কা অঙ্গন ছুটে না
সিদ্ধার্থ শুক্লার প্রথম টিভি সিরায়াল। এই সিরিয়ালে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই সিরিয়ালের মাধ্যমেই তিনি টেলিভিশন জগতে পা দেন। এখানে তাঁর চরিত্রের নাম ছিল শুভ রানাওয়াত।

জানে পহচানে সে...ইয়ে অজনবি
এই সিরিয়ালে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ শুক্লা, সঞ্জীদা শেখ এভং অদিতি তাইলাঙ্গ।

লাভ ইউ জিন্দেগী
স্টার প্লাসে এই সিরিয়ালটি দেখানো হত। ধারাবাহিকটি একটি রাহুল বলে ছেলের, যিনি শিল্পপতি হয়েও ভালোবাসা থেকে দূরে এবং গীত বলে একটি বোলড ও বাবলি মেয়ে, যে রাহুলের জীবনে ভালোবাসা নিয়ে আসে।

বালিকা বধূ
ছোট পর্দায় সবচেয়ে জনপ্রিয় শো বালিকা বধূ। এই ধারাবাহিকে সিদ্ধার্থ শুক্লার প্রবেশ ধারাবাহিককে অন্য মাত্রায় নিয়ে যায়। এই ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এই ধারাবাহিকে তিনি শিবরাজ শেখরের ভূমিকায় অভিনয় করেছিলেন।

দিল সে দিল তক
এই ধারাবাহিকে রেশমি দেশাইয়ের বিপরীতে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ শুক্লা। এই ধারাবাহিকে তাঁরা বিবাহিত দম্পতির ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকে জ্যাসমিন বাসিনকেও দেখা গিয়েছে।

ঝলক দিখলা জা ৬
ধারাবাহিকের পাশাপাশি সিদ্ধার্থ শুক্লা ডান্স রিয়্যালিটি শো ঝলক দিখলা জা ৬-এ অংশগ্রহণ করেছিলেন। তাঁর ডান্স পার্টনার ছিলেন সোনিয়া জাফের। সোনিয়া আহত হওয়ার পর তিনি এই শো থেকে বেরিয়ে যান। সেই সময় সিদ্ধার্থ মইনা সিংয়ের সঙ্গে জুটি বাঁধেন।

ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি ৭
সিদ্ধার্থ স্টান্টের শো খতরো কে খিলাড়ি ৭-এ অংশগ্রহণ করে। তিনি সানা সইদ, মুক্তি মোহন ও তানিশা মুখার্জির মতো প্রতিযোগীদের হারিয়ে বিজয়ী হন।

বিগ বস ১৩
বিগ বস শোতে আসার পরই জনপ্রিয়তা আপও বাড়ে সিদ্ধার্থ শুক্লার। প্রথম দিন থেকেই সিদ্ধার্থ সব লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। একদিকে যেমন রেশমি দেশাই, আরহান খানের সঙ্গে ঝগড়ার মুহূর্ত ছিল তেমনি শেহনাজ গিলের সঙ্গে তাঁর মধুর মুহূর্ত দর্শকদের মুগ্ধ করেছে। তিনি এই সিজনের বিজয়ী ছিলেন।

ব্রোকেন বাট বিউটিফুল ৩
অভিনয় হিসাবে অভিনেতার শেষ কাজ ছিল একতা কাপুরের ব্রোকেন বাট বিউটিফুল ৩-তে। এখানে তিনি সোনিয়া রাঠির বিপরীতে অভিনয় করেছিলেন। তাঁর চরিত্রের নাম ছিল অগ্যস্ত।

হাম্পি শর্মা কি দুলহানিয়া
২০১৪ সালে সিদ্ধার্থ শুক্লা করণ জোহর প্রযোজিত হাম্পি শর্মা কি দুলহানিয়া সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রথম পা দেন। এই ছবিতে তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমায় বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

ভুলা দুঙ্গা
বিগ বস ১৩-এর পর সিদ্ধার্থ শুক্লাকে দেখা গিয়েছে বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করতে। শেহনাজ গিলের সঙ্গে তিনি ভুলা দুঙ্গা মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

সোনা সোনা
শুধু ভুলা দুঙ্গা নয়, টনি কক্করের গানে সিদ্ধার্থ ও শেহনাজ সোনা সোনাতে কাজ করেছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications