কোরিয়ান ছবিতে এবার এনা সাহা, তবে কী বাংলা ধারাবাহিক থেকে বিদায় নিলেন তিনি!
বাংলা ধারাবাহিক ছাড়াও বড় পর্দাতেও অনেক কাজ করেছেন
জনপ্রিয় অভিনেত্রী এনা সাহাকে প্রায় কমবেশি সকলেই চেনেন। তাঁকে প্রায় সময়েই নতুন নতুন লুকে দেখা যায়। বাংলা ধারাবাহিক দিয়েই কেরিয়ার শুরু করেন তিনি। কেরিয়ারে অভিনেত্রী নিজের জায়গা বেশ শক্ত করে ফেলেছেন। তার হাসিতেই যেন কোটি কোটি পুরুষ মন গলে যায়। একটা সময়ে ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন তিনি। বাংলা ধারাবাহিক 'সুভাষিনী’, 'বউ কথা কও’, 'বন্ধন’, 'মা, তোমায় ছাড়া ঘুম আসে না’ নানান জায়গায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

খুব অল্প সময়ে অল্প বয়সে অভিনেত্রী এনা তাঁর কেরিয়ার খুব উর্ধ্বে। বাংলা ধারাবাহিক ছাড়াও বড় পর্দাতেও অনেক কাজ করেছেন অভিনেত্রী। 'বোঝে না সে বোঝে না’, 'চিরদিনই তুমি যে আমার’, 'রাজকাহিনী’র মতো বাংলা সিনেমায় দেখা গিয়েছে এনাকে। বাংলাতেই ভাষা ছাড়াও তিনি অন্য ভাষাতে কাজ করেছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তার সিনেমা 'বক্সার’। সিনেমাতে বেশ নাম করেছেন তিনি।
অনেকেই টলিউড ছেড়ে বলিউডে পা রেখেছেন। জনপ্রিয় বাংলা অভিনেত্রী এনা সাহা বলিউডে কাজ করছেন। তবে এবার শোনা যাচ্ছে, বাংলা ছবির পর এবার অভিনেত্রী কোরিয়ান ছবিতে পা রেখেছেন। জানা যাচ্ছে, যদি সব কাজ সব সঠিক থাকে এনা নতুন বছরেরই কোরিয়ান নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।
এই ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং৷ ইয়াং জান জিং এখনও পর্যন্ত প্রায় ৭০ টির বেশি ছবিতে কাজ করেছেন। এই ছবিতে এনা নায়িকা হলে তার বিপরীতে দেখা মিলবে জনপ্রিয় দুই কোরিয়ান নায়কের। শোনা যাচ্ছে, এই ছবির গল্প খানিকটা ইতিহাস ভিত্তিক হবে। কোরিয়ার দুই নায়কের দেখা হবে ভারতীয় রানি এনার সাথে, সেখান থেকেই এগোবে ছবির গল্প। ছবিতে বাবা-ছেলের গল্প পর্দায় তুলে ধরবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন। বোঝাই যাচ্ছে বেশ ভাল কিছু তিনি দর্শককে উপহার দিতে চলেছেন। সম্ভবত এনা এখানে হিন্দিতেই কথা বলবেন বলে জানা গিয়েছে। অপেক্ষায় এনার ভক্তরা।












Click it and Unblock the Notifications