দেখ ভাই দেখ থেকে মালগুড়ি ডে, লকডাউনের সময় ফিরে আসুক পুরনো দিন

দেখ ভাই দেখ থেকে মালগুড়ি ডে, লকডাউনের সময় ফিরে আসুক পুরনো দিন

২১ দিনের লকডাউনের সময় পুরনো কিছু সময় ফের ফিরতে চলেছে। যা এই সময়ে দাঁড়িয়েও যথেষ্ট সুন্দর সময়ের কথা স্মরণ করিয়ে দেয়। এমনিতেই লকডাউনের জন্য টেলিভিশনে বিভিন্ন ধারাবাহিকের শুটিং বন্ধ রয়েছে। এরকম পরিস্থিতিতে পুরনো ধারাবাহিক রামায়ণ, মহাভারত, ব্যোমকেশ বক্সী, সার্কাস ও শক্তিমান পুনঃসম্প্রচার হবে দুরদর্শনে। যা আপনাকে আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দেবে। তবে এখানেই শেষ নয়, বেশ কিছু আরও পুরনো ধারাবাবিক দেখানোর দাবি জানানো হয়েছে দর্শকের পক্ষ থেকে। যা সমানভাবে জনপ্রিয়।

দেখ ভাই দেখ

দেখ ভাই দেখ ভারতে তৈরি করা অন্যতম সেরা কমেডি শো ছিল। এই শোতে অনেক চরিত্রই মনে রাখার মতো। যার মধ্যে শেকর সুমন তথা সমীরের চরিত্রটি বেশ জনপ্রিয় হয় সেই সময়। এই শোয়ের ইউএসপি ছিল যৌথ পরিবারে থাকার মজা ও একসঙ্গে নৈশভোজ করার আনন্দ। যদিও এখন সেটা পাওয়া খুবই ভাগ্যের বিষয়। লকডাউনের সময় তাই এই কমেডি শো দেখে একটু হাসা যেতেই পারে।

সারাভাই ভার্সেস সারাভাই

কে ভুলতে পারবে মায়ার শয়তানি বুদ্ধির প্র‌য়োগ তাঁর মধ্যবিত্ত বউমা মণিশার ওপর। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি সারাভাই ভার্সেস সারাভাই নিয়ে। যেখানে রোশেষের মতো একটি মা ভক্ত চরিত্র, সবসময়ই তাঁর বোকা বোকা কবিতা দিয়ে দর্শককে হাসিয়ে চলেছেন। এই ধারাবাহিকটাও আবার চাই দেখতে।

ফ্লপ শো

প্র‌য়াত পাঞ্জাবি অভিনেতা জসপাল ভাট্টির ফ্লপ শো, সেই সময় দেখিয়েছিল এক সাধারণ মানুষের জীবনে সমাজিক-সাংস্কৃতিক সংগ্রাম কতটা জরুরি। ভাট্টির আসল জীবনের স্ত্রী এই সিরিয়ালে তাঁর স্ত্রী সবিতা হয়েছিলেন। এই সিরিয়ালটি দেখে হাসতে হাসতে চোখ থেকে জল বেড়িয়ে আসবে।

ফৌজি

ফৌজি

শাহরুখ খানের সার্কাস ফিরে এসেছে, কিন্তু তাঁর প্রথম সিরিয়াল ফৌজির কথা দর্শকের মনে এখনও দাগ কেটে আছে। এই সিরিয়ালে এক মিষ্টি দেখতে শাহরুখকে দেখা গিয়েছিল, যাঁর বলিউডের সফর শুরু হয়েছিল এই সিরিয়ালের মধ্য দিয়েই।

তু তু ম্যায় ম্যায়

তু তু ম্যায় ম্যায়

শ্বাশুড়ি-বউমার ভালোবাসা-ঝগড়া নিয়ে তৈরি এই তু তু ম্যায় ম্যায় ধারাবাহিকটি। যেখানে শ্বাশুড়ির চরিত্রে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেত্রী রিমা লাগুকে আর তাঁর বউমা হয়েছিলেন সুপ্রিয়া পিলগোয়াঙ্কার। বর্তমানে শ্বাশুড়ি-বউমার রোজকার ষড়যন্ত্রের সিরিয়াল থেকে এটি অনেকটাই আলাদা। এই সিরিয়ালই আমাদের মনে করিয়ে দেয় এই দুই সম্পর্কের মধ্যে টক-ঝাল-মিষ্টি থাকা কতটা জরুরি।

অফিস অফিস

অফিস অফিস

পঙ্কজ কাপুর অভিনীত অফিস অফিস ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর কাছে দারুণ সুন্দর এক সিরিয়াল ছিল। মজার মাধ্যমে যা অফিস কর্মীদের জীবনকে তুলে ধরেছিল। মুসাদ্দি লালের ভূমিকায় অভিনয় করেছিলেন পঙ্কজ কাপুর, যিনি তাঁর কাজের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে বেড়াতেন।

শ্রীমান শ্রীমতি

শ্রীমান শ্রীমতি

সব টিভির সিরিয়াল ভাবিজি ঘর পে হ্যয়, যা অনুপ্রাণিত হয়েছিল শ্রীমান শ্রীমতি থেকে। যেখানে প্রতিবেশীর স্ত্রীকে নিজের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী ও ভালো মনে হয়। এ ধরনের চরিত্র সর্বত্রই দেখা যায়। রিমা লাগু, রাকেশ বেদি, যতীন কানাকিয়া ও অর্চনা পূরণ সিংয়ের মজাদার এই সিরিয়াল এই আতঙ্কের মধ্যেও আপনাকে হাসতে বাধ্য করবে।

স্বভিমান

স্বভিমান

মহেশ ভাট পরিচালিত স্বভিমানে বহু অভিনেতা-অভিনেত্রীদের দেখা গিয়েছে অভিনয় করতে। যার মধ্যে উল্লেখযোগ্য রণিত রয়, মনোজ বাজপেয়ি, মুকেশ খান্না সহ অন্যান্যরা। এই সিরিয়ালটি ৫০০ পর্ব পর্যন্ত চলে এবং প্রথম ভারতীয় সিরিয়াল যা এত দীর্ঘদিন চলেছে। সম্পর্কের টানাপোড়েল নিয়েই মূলত এই সিরিয়ালের গল্প।

হাম পাঁচ

হাম পাঁচ

হাম পাঁচ হল এক ব্যক্তির পাঁচজন মেয়েকে নিয়ে গল্প। যাঁরা হলেন মিনাক্ষী, রাধিকা, সুইটি, কাজল ও ছোটি। তবে যতটা সরল এটা ততটা নয়। পাঁচজন মেয়ে ও মৃত স্ত্রী ও দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে নাস্তানাবুদ অবস্থা স্বামীর। এই সিরিয়াল থেকেই বলিউডের সফর শুরু হয়েছিল বিদ্যা বালানের।

মালগুড়ি ডে

আর কে নারায়ণের জনপ্রিয় বই মালগুড়ি ডে। এখানে মালগুড়ি গ্রামের মানুষের রোজকার জীবনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা হয়েছে। সবচেয়ে মিষ্টি চরিত্র হল স্বামী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+