বিগ বস ১৫ থেকে বিদায় বিধি পাণ্ডিয়া ও ডোনাল বিস্তের‌, দুই সদস্যকে ফিরিয়ে আনার দাবি নেট দুনিয়ায়

বিগ বস ১৫ থেকে বিদায় বিধি পাণ্ডিয়া ও ডোনাল বিস্ত

বিগ বস মানেই আচমকা কোনও সিদ্ধান্ত সামনে চলে আসা। লড়াই, ঝগড়া, রোম্যান্স, কথা কাটাকাটির মধ্যেও প্রতিযোগীরা একে–অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আর তাই কোনও প্রতিযোগী বাড়ির বাইরে চলে যাওয়ার পর মন ভারাক্রান্ত হয়ে যায় সকলের। এ বছরের বিগ বস ১৫–এর বাড়িতে সেরকমই কিছু টুইস্ট দেখা দিল। মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে গেলেন দুই সদস্য।

বিগ বসের শাস্তি

বিগ বসের শাস্তি

অধিকাংশ বাড়ির সদস্য যখন বিগ বসের নিয়ম ভাঙছেন এবং বিগ বসকে বিব্রত করছেন, সেই সময় চুপ করে না থেকে বিগ বস শাস্তি স্বরূপ বাড়ির সদস্যদের ওপরই দায়িত্ব দেন যে কোনও দু'‌জন সদস্যকে এলিমিনেট করার।মঙ্গলবার এই নিয়ে উত্তপ্ত তর্ক-বিতর্ক ও আলোচনার পর অবশেষে ডোনাল বিস্ত ও বিধি পাণ্ডিয়াকে বাড়ির সদস্যরা বেছে নেন এভিকশনের জন্য। বাড়ির অন্যান্য সদস্যদের কাছে বিধি ও ডোনালই প্রথম থেকে নিশানায় ছিলেন কারণ তাঁরা দু'‌জনেই সেভাবে বাড়ির অন্যান্যদের সঙ্গে মিশে উঠতে পারেননি।

 বিধি ও ডোনাল মিশতে পারেননি বাড়ির সদস্যদের সঙ্গে

বিধি ও ডোনাল মিশতে পারেননি বাড়ির সদস্যদের সঙ্গে

বিধি দাবি করেছেন যে তিনি খুবই চুপচাপ স্বভাবের অন্যদিকে ডোনাল জানিয়েছেন যে অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করা কঠিন ছিল। ডোনালকে নয়ত একঘরে বা তাঁর সহ-প্রতিযোগীরা তাঁকে নিয়ে মস্করা করা ছাড়া আর কিছুই করেননি। এমনকি উইকেন্ড কা ওয়ারেও অন্যন্য প্রতিযোগীরা ডোনালকেই বেছে নিয়েছিলেন সমালোচনা করার জন্য। তবে একদিনে এভাবে দু'‌জন প্রতিযোগী বাড়ি ছেড়ে চলে যাবেন তা হয়ত কেউই ভাবেননি। যদিও বিগ বসের ভক্তরা এই এলিমিনেশন দেখে মোটেও খুশি হননি।

 ডোনাল ও বিধিকে ফিরিয়ে আনার দাবি

ডোনাল ও বিধিকে ফিরিয়ে আনার দাবি

গতরাতে যখন ডোনাল ও বিধির এভিকশন লাইভ স্ট্রিম দেখানো হয় তখনই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই এভিকশনকে অন্যায্য বলে দাবি করেন। এমনকী বিগ বসের ভক্তরা '‌ডোনালকে ফিরিয়ে আনা হোক'‌ বলে হ্যাশট্যাগ ট্রেন্ড করেন টুইটারে। বিগ বসের কাছে দাবি জানান যে ডোনালকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসা হোক। নেটিজেনরা সকলেই জানিয়েছেন যে ডোনাল ভালোই খেলছিলেন বিগ বসের বাড়িতে, অন্যান্য সদস্যদের মতো তিনি ভুয়ো ছিলেন না। ৭০.‌৯ হাজার টুইট পেয়ে ডোনাল বিস্তের ট্রেন্ড এখন সবার ঊর্ধ্বে। ডোনালের মতো বিধি পাণ্ডিয়াকেও ফিরিয়ে আনার জন্য বিগ বসের কাছে দাবি জানিয়েছেন তাঁর ভক্তরা।

আটজন নমিনেটেড

আটজন নমিনেটেড

এই এভিকশনের পরই ঘরের সদস্যদের আরও এক সমস্যার সম্মুখীন করেন বিগ বস, প্রধান বাড়ি এখন থেকে পুরোপুরি বন্ধ এবং সকলে ফের জঙ্গলে চলে আসবেন। নতুন ক্যাপ্টেন নিশান্ত ভাট আটজনকে নমিনেট করার সুযোগ পন এবং এ সপ্তাহের জন্য নমিনেট হয়েছেন করণ কুন্দ্রা, ইশআন সেহগাল, মায়েশা আইয়ার, সিম্বা নাগপাল, আফসানা খান, উমর রিয়াজ, শমিতা শেট্টি ও বিশাল কোটিয়ান।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+