Adrit Roy- Koushambi Wedding: কৌশাম্বি প্রথম নন, আদৃতের জীবনে ছিলেন অন্য নারী, কেন ভাঙে প্রেম জানেন?
কৌশাম্বির সঙ্গে আদৃতের বিয়ের আর হাতে গোনা কটা দিন বাকি। আগামী ৯ মে বিয়ের পিঁড়িতকে বসছেন কৌশাম্বি এবং আদৃত। কিন্তু আদৃতের প্রথম প্রেম কিন্তু কৌশাম্বি নন। কৌশাম্বির সঙ্গে সম্পর্কে যাওয়ার আগেও এক নারীর সঙ্গে প্রেম করতেন আদৃত। তাঁর নাম সুপ্রিয়া। কৌশাম্বির চেয়ে কোনও অংশে কম সুন্দরী নন তিনি।
২০২১ সালেই নাকি তাঁদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। এমনকী মিঠাইয়ের সেটেও এসেছিলেন সুপ্রিয়া। ১০ বছর আদৃতের সঙ্গে সুপ্রিয়ার সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎই সেই সম্পর্ক ভেঙে যায়। বিয়ে আয়োজন পর্যন্ত শুরু করে দিয়েছিল দুই পরিবার। ২০২১ সালের অক্টোবর এবং নভেম্বর মাসে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।

মিঠাইয়ের উচ্ছেবাবু হয়ে ওঠার আগে থেকেই নাকি সুপ্রিয়ার সঙ্গে সম্পর্ক ছিল আদৃতের। কিন্তু তার পরেও শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক টেকেনি। শোনা যায় সিরিয়ালের সেটে কৌশাম্বির সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি কাল হয়েছিল সেই সম্পর্কের। যদিও এই নিয়ে তিন জনের কেউ প্রকাশ্যে কোনওদিন মুখ খোলেননি।
সে যাই হোক অবশেষে কৌশাম্বিকেই বিয়ে করছেন আদৃত রায়। ইতিমধ্যেই সব আয়োজন সারা হয়ে গিয়েছে। ৯ মে বিবাহ বাসর আর ১১ মে রিসেপশন। ইনস্টাপোস্টে বিয়ের কার্ডও প্রকাশ্যে এনেছেন তাঁরা। কৌশাম্বির সঙ্গে তাঁর মায়ের ছবিও শেয়ার করেছিলেন আদৃত। এরই মাঝে আদৃতের বাড়িতে জমিয়ে প্রি ওয়েডিং সেলিব্রেশন সেরেছে মিঠাই পরিবার। ছিলেন না কেবল সৌমিতৃষা। কারণ মিঠাইয়ের সময় থেকেই আদৃত রায়ের সঙ্গে সম্পর্ক খুব একটা ভাল ছিল না সৌমিতৃষার।












Click it and Unblock the Notifications