ঘড়ির কাঁটা মেপে, ডায়েট চার্ট মেনে লাস্যময়ী স্বাস্থ্য বজায় রাখেন এই টেলি অভিনেত্রী

ঘড়ির কাঁটা মেপে, ডায়েট চার্ট মেনে লাস্যময়ী স্বাস্থ্য বজায় রাখেন এই টেলি অভিনেত্রী

জনপ্রিয় টেলি অভিনেত্রী হলেন সন্দীপ্তা সেন। তাকে পছন্দ করেন সকল অনুগামীই । তার মিষ্টি হাসিতে মজেন হাজারোও দর্শক। তিনি বরাবরই শরীর সম্পর্কে খুব সচেতন। তা তার ছিপছিপে ফিগারে দেখলেই বোঝা যায়। জানেন কী অভিনেত্রী ফুচকা খেতে খুব ভালোবাসেন। সঙ্গে আলু মাখা টকজাল তার চাই চাই। তার পছন্দের তালিকায় রয়েছে সিঙ্গারা, লাড্ডু। এক কথায় অভিনেত্রী খুব ভোজনরসিক বলা চলে।

ঘুম থেকে উঠে কী খান তিনি

ঘুম থেকে উঠে কী খান তিনি

তবে সকলেরই জানতে ইচ্ছা করে অভিনেত্রী সকাল থেকে রাজ পর্যন্ত কী খান। জানা গিয়েছে, তিনি সকালবেলা ঘুম থেকে উঠেই জিরে ভেজানো জল খান সঙ্গে তিনটি কাঠবাদাম। তার কিছুক্ষণ বাদে ব্রেকফাস্টে তিনি খান ব্রাউন ব্রেড ও হাফ বয়েল ডিম। ঘন্টা দেড়েক পর তিনি খান একটি ফল। দুপুরের খাবার একটা থেকে দেড়টার মধ্যেই খেয়ে ফেলেন অভিনেত্রী। সেই তালিকায় কী থাকেন তা জানেন। ভাত, ডাল, তরকারি, মাছ বা মাংস। দুপুরের খাবারের তার এগুলো থাকবেই।

ডায়েট চার্টে কী থাকে তার

ডায়েট চার্টে কী থাকে তার

দেড়টা থেকে কোনোভাবেই খাবারটা দুপুর দুটো হয় না। অভিনেত্রী তা তিনি নিজেই জানিয়েছিলেন। ঘড়ির কাটা ধরে দুপুরের খাবার খেতে পছন্দ করেন অভিনেত্রী। তারপর বিকেলের দিকে একটা ফল খান তিনি। আর সন্ধ্যেবেলা যখন তার খিদে পায় তখন তিনি চিরে বা মাখানা খান। তেলেভাজা তিনি এড়িয়ে চলেন। রাত দশটার মধ্যে সেরে ফেলেন রাতের খাবার। অলিভ অয়েল টস করা চিকেন বা সবজি অথবা তরকারির সঙ্গে মাছ দিয়ে রাতের খাবার খান তিনি।

ব্যায়ামও করেন তিনি

ব্যায়ামও করেন তিনি

নিজের শরীরকে ফিট এবং সুস্থ রাখতে সপ্তাহে তিন থেকে চার দিন যোগাসন করেন অভিনেত্রী। তিনি একবার জানিয়েছিলেন, একবেলা যদি তিনি একটু বেশি খান তাহলে অন্য বেলায় একটু কম খেয়ে খাবারটা ব্যালেন্স করে দেন তিনি। এও জানান শুধু কম খেলেই চেহারা ফিট রাখা যায় না পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম ও তার সঙ্গে দরকার। অভিনেত্রীর মতন চেহারা পেতে অনেকেই মরিয়া হয়ে থাকেন।

কোন কোন ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন

কোন কোন ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন

অনেক ধারাবাহিকে অভিনয় করে সকলের বিশেষ নজর আকর্ষণ করেছেন তিনি। তিনি দুর্গা, টাপুর টুপুর, প্রতিদান, তুমি আসবে বলে বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী ছাড়াও তিনি একজন সুদক্ষ মডেলও।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+