প্রথম সিরিয়ালেই হিট, পারিশ্রমিকে টলিপাড়ার তারকাদের টক্কর দিচ্ছেন ছোটপর্দার এই অভিনেত্রী
বাংলা সিরিয়ালে লেডি গোয়েন্দার ভূমিকায় তুখোর অভিনয় করছেন তিনি। প্রথম কাজ। আর প্রথম কাজেই যাকে বলে দর্শকদের চোখের মনি হয়ে উঠেছেন পর্দার জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিক। লম্বা-ছিপছিপে চেহারায় দুরন্ত অ্যাকশনে দর্শকদের মন জয় করে ফেলেছেন তিনি।
সিঙ্গুরের মেয়ে অঙ্কিতা। বাংলা সিরিয়াল জগদ্ধাত্রীর হাত ধরেই প্রথম টলিপাড়ায় পা রাখা। প্রথম সিরিয়াল জগদ্ধাত্রী প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় তরতরিয়ে উপরে উঠেছে। একেবারে অন্য ধারার সিরিয়াল। সেকারণে দর্শকদেরও মনে ধরেছে। টিআরপি তালিকায় দীর্ঘদিন বেঙ্গল টপার হয়েছে জগদ্ধাত্রী। আর এই সিরিয়ালে যিনি নাম ভূমিকায় অভিনয় করছেন সেই জগদ্ধাত্রী হট ফেভারিট দর্শক মহলের।

শোনা গিয়েছে জনপ্রয়তায় যেমন তর তর করে উঠেছেন অঙ্কিতা। ঠিক তেমনই পাল্লা দিয়ে চড়েছে তার পারিশ্রমিকও। প্রথম সিরিয়ালেই মোটা টাকা পারিশ্রমিক পান অঙ্কিতা। শোনা গিয়েছে প্রথমে ৭০ হাজার টাকা নাকি পারিশ্রমিক নিতেন তিনি। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে পারিশ্রমিকও। শোনা গিয়েছে এখন নাকি ৯০ হাজার টাকা পারিশ্রমিক পান অঙ্কিতা।
বাংলা টেলিভিশনে দাপিয়ে অভিনয় করলেও অঙ্কিতা কিন্তু ভারতের বাসিন্দা নন। তাঁর মা-বাবা এখনও বাংলাদেশে থাকেন। অঙ্কিতাও বাংলাদেশেরই নাগরিক। সেকারণে বাংলাদেশেও নাকি জগদ্ধাত্রী সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে। অঙ্কিতার বাংলাদেশী ফ্যানের সংখ্যাও কিন্তু কম নয়।
ভারতে সিঙ্গুরে থেকে পড়াশোনা করেছেন তিনি। সিঙ্গুরে স্কুলের পড়াশোনা শেষ করে কলকাতার আশুতোষ কলেজে পড়াশোনা শুরু করেন তিনি। পড়াশোনার ফাঁকে মডেলিংও করতেন অঙ্কিতা। সেই সুবাদেই সিরিয়ালের সুযোগ পান। মাত্র ২১ বছর বয়সেই বাংলা সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করে ফেলেছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications