Ditipriya Roy Picture: 'নক্কে করো রঘুবীর...', খোলা পিঠের ছবি দিতেই ট্রোলড দিতিপ্রিয়া
Ditipriya Roy Picture: সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলড হওয়া নতুন কিছু নয়! বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রোলড ( Trolling) করা হয়। শুধু তাই নয়, কুৎসিত ভাষাতেও আক্রমন করতে দেখা যায়।
এই নিয়ে একাধিক অভিনেতা-অভিনেত্রীদের মুখ খুলতেও দেখা গিয়েছে। কিন্তু ট্রোলিং ( Social Media Trolling) বন্ধ হচ্ছে না। সম্প্রতি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে নিয়ে একেবারে উত্তাল সোশ্যাল মিডিয়া! রানি রাসমণিতে দিতিপ্রিয়ার অভিনয় বেশ নজর কেড়েছে দর্শকদের।

শুধু তাই নয়, একের পর এক অভিনেত্রীর সিরিজ এবং সিনেমাও দর্শকদের পছন্দ হয়েছে। তবে বড় পর্দাতে কাজ করলেও রানি রাসমণিতে ছোট দিতিপ্রিয়াকেই বেশ পছন্দ দর্শকদের। আর সেও কিনা ট্রোলিংয়ের হাত থেকে বাদ পড়লেন না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ( Ditipriya Roy Picture) পোস্ট করেছিলেন দিতিপ্রিয়া। যেখানে জিমের পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। শুধু তাই নয়, পিঠ খোলা ওই পোশাকে স্পষ্ট ঘাম। যেখানে কিছুটা হলেও আবেদন ধরা পড়ছে অভিনেত্রীর ছবিতে।
আর এই ছবি সামনে আসার পরেই ময়দানে নেমে পড়েছেন ট্রোলাররা ( Ditipriya Roy Social Media Trolling)। একেবারে মিমের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়া জুড়ে। নানা রকম ছবি পোস্ট করে অভিনেত্রীকে আক্রমন করা হচ্ছে।
একটি ছবিতে লেখা, '' 'এই যে বাবা মথুর, তুমি পিঠে খাবে কইছিলে না''। কোনও একটি ছবির তোলায় রানি মা... বলে লেখা হয়েছে। ওই ছবির নীচে অসংখ্য কমেন্ট। কেউ লিখছেন, '' নক্কে করো রঘুবীর''। আবার অভিনেত্রীকে আক্রমণ করে বলছেন, ''Eisb na korle r kichute chance pabe na''।

যদিও এহেন মিম নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ দিতিপ্রিয়া। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে সে জানিয়েছে, দীর্ঘদিন এই সমস্ত বিষয় চলে আসছে। এখন আর বিষয়টি খেয়াল করি না। লোকের প্রচুর সময় আছে। আর তাঁরাই এই সমস্ত কাজ করে বলে তোপ দিতিপ্রিয়ার।
তবে কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান বলে ওই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। অভিনেত্রীর কথাতে, কাজ নিয়ে চর্চাতে থাকতেই বেশি পছন্দ করি। তবে ছবি নিয়ে চলা বিতর্কের পরেই সমস্ত ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী।
তবে খুব শীঘ্রই সৃজিতের রাজকাহিনীতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। যা কিনা বাংলার অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিনা দাসের বায়োপিক বলেই খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications