ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন 'রানি রাসমণি' দিতিপ্রিয়া, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

'রক্ষে করো হে জনার্দন' কিংবা 'বাছা তুমি এয়েচ?' তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল তাঁর বলা এইসব সংলাপ। বাংলা সিরিয়াল জগতে মাইলস্টোন সেট করেছিলেন তিনি। ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল তাঁর অভিনয়। নিশ্চই এতক্ষণে বোঝা গিয়েছে কার কথা উল্লেখ করা হচ্ছে? তিনি হলেন দিতিপ্রিয়া রায়।

অত্যন্ত অল্প বয়সে করুণাময়ী রানি রাসমণি চরিত্রে অভিনয় করে মহা শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছিলেন লোকমাতা রানি রাসমণির জীবন কাহিনী। আর এই সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন দিতিপ্রিয়া। এখনও তাঁর অভিনীত 'রানি মা' চরিত্রটি দর্শকদের মনে গেঁথে রয়েছে।

Ditipriya Roy


কিন্তু করুণাময়ী রানি রাসমণি সিরিয়ালের পর আর সেভাবে ছোট পর্দায় দেখা যায়নি দিতিপ্রিয়াকে। সিরিয়ালের বদলে এরপর একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজে মন দিয়েছিলেন অভিনেত্রী। তবে আবার ছোট পর্দার দর্শকদের জন্য সুখবর নিয়ে এলেন দিতিপ্রিয়া। এবার তিনি আবারও ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন। কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

এখানেই রয়েছে বিরাট বড় চমক। সম্প্রতি সামনে এসেছে বাংলা টেলিভিশনের অপর এক জনপ্রিয় সিরিয়ালের লেটেস্ট প্রোমো। আর সেখানেই লিপ আসবে বলেও আভাস মিলেছে। কথা হচ্ছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের। প্রোমোতে দেখা গিয়েছে সূর্য ও দীপার মেয়ে রূপা বন্যার জলে ভেসে যাচ্ছে। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি সূর্য। আর এখানেই টুইস্ট আনতে চলেছেন নির্মাতারা।

জানা গিয়েছে অনুরাগের ছোঁয়াতে রূপা বড় হয়ে যাবে। আর সেখানেই এই ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে চলেছে দিতিপ্রিয়াকে। এ বিষয়ে দিতিপ্রিয়া জানিয়েছেন, চ্যানেল ও নির্মাতাদের সঙ্গে চুক্তি প্রায় শেষ পর্যায়ে। তবে সামনে রয়েছে তার এমএ পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে আবার দর্শকদের মন জয় করতে টেলিভিশনে আসতে চলেছেন তিনি।

তবে শুধুমাত্র অনুরাগের ছোঁয়া নয়, এছাড়াও আগামীতে আরও দুটি ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে দিতিপ্রিয়াকে। পাশাপাশি পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পাটালিগঞ্জের পুতুলখেলা সিনেমায়ও অভিনয় করতে চলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+