অনুরাগের ছোঁয়া নয়, অবশেষে এই সিরিয়াল দিয়েই ছোট পর্দায় কামব্যাক দিতিপ্রিয়ার

সব জল্পনার অবসান স্টার জলসার এক জনপ্রিয় সিরিয়ালে ফেরার কথা থাকলেও সেই সিরিয়ালে ফেরেননি সকলের প্রিয় রানিমা। তার বদলে অন্য একটি ধারাবাহিকের হাত ধরে ফের ছোট পর্দায় কাম ব্যাক করতে চলেছেন দিতিপ্রিয়া রায়। শোনা যাচ্ছে খুব শীঘ্রই সামনে আসবে সেই সিরিয়ালের প্রোমো।

জি বাংলায় আসছে এসভিএফের নতুন মেগা, সেখানেই দেখা যাবে দিতিপ্রিয়াকে। তবে চমকের শেষ এখানেই নয়। জি বাংলার এই মেগা সিরিয়ালে নায়কের চরিত্রে থাকছেন স্টার জলসার ঘরের ছেলে রাহুল মজুমদার। শেষবার জলসার হরগৌরী পাইস হোটেল সিরিয়ালে দেখা গিয়েছিল রাহুলকে। মাঝে পিতৃত্ব উপভোগ করার জন্য সামান্য কিছুদিন ব্রেক নিয়েছিলেন। আবার নতুন সিরিয়ালে মুখ্য ভূমিকায় ফিরছেন তিনি।

Ditipriya roy

তবে এ বিষয়ে এখনই কিছু মুখ খোলেননি দিতিপ্রিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন চরিত্র পছন্দ হলে অবশ্যই আবার সিরিয়ালে কাজ করতে রাজি আছেন তিনি। তাহলে কি অবশেষে চরিত্র পছন্দ হল রানিমার?

কথা ছিল তিনি ফিরবেন। ঠিকও হয়ে গিয়েছিল সবকিছু এমনকি প্রচারের জন্য তাঁর নামও প্রকাশ্যে আসে। কিন্তু সেই কথা আর বাস্তবের রূপান্তরিত হয়নি। সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে বড় রূপার চরিত্রে অভিনয় করার কথা ছিল দিতিপ্রিয়ার। কিন্তু তা হয়নি। বরং সেই চরিত্রের মাধ্যমেই টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ করেছেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়।

এরই মধ্যে দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এমনকি সকলে মস্করা করে নাকি বলেন, সাইনা গোঁফ বিহীন অভিষেক! বাবার প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় মেয়ের মধ্যে। উল্লেখ্য ডেটের সমস্যার জন্যই এই চরিত্রে অভিনয় করতে পারেননি দিতিপ্রিয়া। তবে এবার তাঁর কামব্যাকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+