Disney+ Hotstar: ভারতে সীমিত হচ্ছে ডিজনি প্লাস হটস্টারের পাসওয়ার্ড শেয়ারিং, কী জানাল কোম্পানি?
Disney+ Hotstar: নেটফ্লিক্সের পর এবার এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে ডিজনি প্লাস হটস্টার। পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করা হচ্ছে! আগে এই পাসওয়ার্ড আমরা আমাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে থাকতাম তবে সেই সুখের দিন এবার শেষ হয়ে আসছে।
এবার শুধু মাত্রা বাড়িতে থাকা সদস্যদের সঙ্গে আপনি পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন, ব্যবহারকারী শুধু মাত্র চারটি ডিভাইস থেকে এটি লগইন করতে পারবেন। এমন পদক্ষেপ যে শুধু ভারতে নেওয়া হয়েছে তা কিন্তু নয়, অনেক দেশেই ইতিমধ্যে ডিজনি প্লাস হটস্টার এমন পদক্ষেপ নিয়েছে।

মে মাস থেকে নেটফ্লিক্স ১০০ টি দেশে ইতিমধ্যে এমন ব্যবস্থা নিয়েছেন, তবে যদি আপনি আপনার বন্ধুদেরও সদস্য করতে চান তাহলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে। বাড়তি সদস্যের জন্য বাড়তি টাকা! আগে ডিজনি প্লাস হটস্টার একজন ব্যবহারকারীকে দশটি ডিভাইসে লগইন করার অনুমতি দিতো, তবে এবার তা কমে হয়েছে মাত্র চারটে। যে কারণে মন খারাপ হচ্ছে অনেকেরই।
কোম্পানি মনে করেছে, যদি একজন ব্যবহারকারী ১০ জনকে পাসওয়ার্ড শেয়ার করতে না পারেন, মাত্র ৪ জনকে করেন, তাহলে অন্যরা ব্যক্তিরা ব্যবহারকারীরা ডিজনি প্লাস হটস্টারের সদস্য হতে চাইবেন। তখন তাঁরা নিজেরাই টাকা খরচ করে সদস্য হবেন।
বর্তমান সময়ে ডিজনি, নেটফ্লিক্স, অ্যামাজন এবং জিওসিনেমার চাহিদা কিন্তু তুঙ্গে। মিডিয়া পার্টনারস এশিয়া অনুসারে, ২০২৭ সালের মধ্যে ভারতের বাজারে ৭ বিলিয়নের বেশি তাঁরা ব্যবসা করতে পারবে বলে মনে করছে। এখন ৫০ মিলিয়নেরো বেশি মানুষ হটস্টার ব্যবহার করে থাকেন, যাদের নিয়ে তাঁরা গর্ববোধ করেন।
ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়াম ব্যবহারকারীদের আগে থেকেই অসুবিধায় ফেলতে চাননি, তাই আগে থেকে কিন্তু যে শুধু চারটি ডিভাইসে লগইন করার নিয়মও চালু করেননি। তাঁরা সমীক্ষা করে দেখেছে, ৫ শতাংশ ডিজনি প্লাস হটস্টার ব্যবহারকারী ব্যক্তি চারটি ডিভাইসের বেশি ডিভাইস থেকে লগইন করেছেন। তবে সস্তার প্ল্যান ব্যবহারকারী ব্যক্তিরা মাত্র দুটি ডিভাইসে লগইন করার সুযোগ পাবেন।












Click it and Unblock the Notifications