ভ্যালেন্টাইন’‌স ডের দিন বিগ বসের বাড়িতে রাহুল বৈদ্য পেলেন দারুণ উপহার

ভ্যালেন্টাইন’‌স ডের দিন বিগ বসের বাড়িতে রাহুল বৈদ্য পেলেন দারুণ উপহার

প্রেম দিবসের দিন বিগ বসের বাড়িতে দারুণ উপহার পেলেন রাহুল বৈদ্য। দীর্ঘদিন ধরে রাহুল তাঁর প্রেমিকা দিশা পারমারের সঙ্গে দেখা করতে চাইছিলেন। অবশেষে তাঁর সেই ইচ্ছা পূরণ হল। রবিবার উইকেন্ড কা ওয়ারে বিগ বসের বাড়িতে প্রবেশ করতে দেখা যাবে দিশাকে।

ভ্যালেন্টাইন’‌স ডের দিন বিগ বসের বাড়িতে রাহুল বৈদ্য পেলেন দারুণ উপহার

দিশাকে বিবি হাউসে দেখার পর দুই লাভবার্ডস রোমান্টিকভাবে পুর্নমিলন করবেন। বিগ বসের সাম্প্রতিক প্রোমোতে দেখা গিয়েছে যে দিশা পারমার গ্লাস দেওয়ালের মধ। দিয়ে রাহুল বৈদ্যকে কিস করছেন।

প্রায় ১৩০ দিন পর রাহুল বৈদ্যর সঙ্গে দিশা পারমারের দেখা হয়। প্রোমো ভিডিওর ক্যাপশনে লেখা হয় '‌রাহুল বৈদ্যর জন্য এসেছে ভ্যালেন্টাইন ডের উপহার। বিবি ১৪–এ প্রবেশ করলেন দিশা পারমার। প্রোমোতে এও দেখানো হয়েছে যে রাহুল বৈদ্য দিশাকে দেখে অত্যন্ত খুশি। রাহুলের এই উচ্ছাস দেখে বাড়ির অন্যান্য সদস্যরাও অত্যন্ত আনন্দিত। দিশা জানান যে ভ্যালেন্টাইন ডের থেকে ভালো দিন আর কিছুই হতে পারে না বিগ বসে প্রবেশের জন্য। রাহুল এরপর ফের হাঁটু মুড়ে বসে দিশাকে সামনাসামনি বিয়ের জন্য প্রস্তাব দেন। দিশা খুব খুশিমনে রাহুলের সেই প্রস্তাব গ্রহণ করেন। এরপর দিশা ও রাহুল গ্লাস ওয়ালের মধ্য দিয়ে এরপর একে–অপরকে কিশ করেন।

এর আগে দিশার জন্মদিনের দিন দিশাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন রাহুল বৈদ্য। কিন্তু তারপর রাহুলকে বহুদিন পর্যন্ত দিশার উত্তরের অপেক্ষা করতে হয়। যদিও প্রথমদিকে দিশা বিগ বসের বাড়িতে প্রবেশ করতে চাননি। পরে তিনি বিগ বসে রাহুল বৈদ্যকে সমর্থন করার জন্য বাড়িতে প্রবেশ করতে রাজি হন।

টেলিভিশন অভিনেত্রী হিসাবে বেশ পরিচিত মুখ দিশা পারমার। তিনি সিরিয়াল প্যায়ার কা দর্দ হ্যায় মিঠা মিঠা প্যায়ারা প্যায়ারা–তে পাঙ্খুরির চরিত্রে অভিনয় করে বেস জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন। ২০১৯ সালে রাহুল বৈদ্যর সঙ্গে একটি গানেও অভিনয় করনে দিশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+