‘ধূলোকণা’ ধারাবাহিকে টুইস্ট, দেখা যাবে এই দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে
‘ধূলোকণা’ ধারাবাহিকে টুইস্ট, দেখা যাবে এই দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে
বাংলা টেলিভিশনে বড়সড় চমক আসতে চলেছে। বাংলা ধারাবাহিকে এবার দেখা যাবে সঙ্গীত জগতের দুই জনপ্রিয় গায়ককে। স্টার জলসার 'ধূলোকণা’ ধারাবাহিকে এবার দেখা যাবে কুমার শানু ও বাবুল সুপ্রিয়কে। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে প্রকাশিত একটি প্রোমোতে দেখা গেল ধূলোকণায় আয়োজিত সংগীত প্রতিযোগিতা মঞ্চে হাজির বাবুল সুপ্রিয়। লালন, ফুলঝুরির গানের প্রতিযোগিতার দৃশ্যে উপস্থিত থাকবেন এই তারকা।

তবে একা বাবুল নন, ধারাবাহিকের এই গানের শোকে আরও বাস্তব করে তুলতে আসছেন আরও এক সঙ্গীত শিল্পী, তিনি হলেন কুমার শানু। উল্লেখ্য, বর্তমানে স্টার জলসার গানের রিয়েলিটি শো সুপার সিঙ্গার ৩ এর বিচারকের মঞ্চে উপস্থিত আছেন। তবে তার সঙ্গে লালন এবং ফুলঝুরির রিয়েলিটি শো’য়ের বিচারক হিসেবে ধারাবাহিকে অভিনয় করবেন কুমার শানু। প্রসঙ্গত, মানালি দে এবং ইন্দ্রাশিষ রায়ের জুটিতে লালন–ফুলঝুরি এখন দর্শকদের খুবই পছন্দের জুটিতে পরিণত হয়েছেন। টিআরপিতেও জায়গা করে নিয়েছে এই জুটির ধারাবাহিক। যদিও বিগত কিছুদিন ধরে টিআরপি তালিকাতে সামান্য পিছিয়ে পড়েছে ধূলোকণা।
তবে কুমার শানু ও বাবুল সুপ্রিয়র এন্ট্রি 'ধূলোকণা’র টিআরপি বাড়াবে কিনা আদৌও তা শুধুই অপেক্ষার বিষয়। যদিও লালন-ফুলঝুরির কেমিস্ট্রি ধারাবাহিকের প্রধান ইউএসপি। এই ইউএসপিতে ভর করেই তরতরিয়ে এগিয়ে চলেছে ধূলোকণা। এরইমধ্যে ধারাবাহিকের নতুন প্রোমোতে লালন-ফুলঝুরির রিয়ালিটি শোতে অংশগ্রহণ করার দৃশ্য দেখা গেল।












Click it and Unblock the Notifications