বিগ বসের ওপর কেন চটে গেলেন আগের বছরের সদস্য দেবলীনা ভট্টাচার্য

বিগ বসের ওপর কেন চটে গেলেন আগের বছরের সদস্য দেবলীনা ভট্টাচার্য

বিগ বস ১৪–এর সঞ্চালক সলমন খানের ওপর বেজায় চটেছেন আগের বিগ বসের প্রতিযোগী দেবলীনা ভটাচার্য। সলমন খান মন্তব্য করেন যে বিগ বস–১৩–এর সদস্য দেবলীনা ও রেশমি দেশাইকে পাঁচ সপ্তাহের মধ্যেই দর্শকরা দরজা দেখিয়ে দেন, অথচ তাঁরা দু’‌জনেই বেশ জনপ্রিয় তারকা ছিলেন এবং তাঁদের ভক্তের সংখ্যাও অনেক। এই মন্তব্যের পরই দেবলীনা বিগ বসকে টুইট করে লেখেন, '‌আমায় রাগাবেন না।’‌

বিগ বসের ওপর কেন চটে গেলেন আগের বছরের সদস্য দেবলীনা ভট্টাচার্য


রবিবার রাতে শার্দুল পণ্ডিত বিগ বস ১৪ থেকে বেড়িয়ে যাওয়ার আগেসলমন খান বাড়ির সদস্যদের জিজ্ঞাসা করেন যে তাঁদের মতে কার বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। সেখানে আলি গনি শার্দুলের নাম নেন রুবিনা দিলায়েকের টেলিভিশনে জনপ্রিয়তা বেশি বলে। আলির সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সলমন খান সকলকে জানান যে আগের বিগ বসে দেবলীনা ও রেশমি জনপ্রিয় হওয়া সত্ত্বেও কম ভোট পেয়ে মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। প্রসঙ্গত, দেবলীনা ও রেশমিকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার বদলে তাঁদের সিক্রেট রুমে রেখে দেওয়া হয়েছিল এবং বিগ বস–১৩–এ পুনরায় নিয়ে আসা হয়।

টুইটে দেবলীনা জানিয়েছেন যে সেই সময় আরতি সিংয়ের চেয়ে তিনি এবং রেশমির কম ভোট পাওয়া বেশ অস্বাভাবিক। তিনি লেখেন, '‌রুবিনা এবং শার্দুল একই ভোট পেয়েছেন আমার ও রেশমির মতো, আমরাও প্রথম পর্যায়ে আরতির চেয়ে কম ভোট পেয়েছিলাম।’‌ দেবলীনা আরও বলেন, '‌অনেক হয়েছে বিগ বস। অনেক হয়েছে। আমায় রাগিয়ো না, খেলা ভালোই চলছে তাই একে ভালোই চলতে দাও, নিজের কৌশলগত মাথা লাগিও না।’‌ তিনি আরও লেখেন, '‌আর এটা কখনই ভুলবে না যে আমি প্রথন ও একমাত্র রাণী বিগ বসে এখনও।’‌ প্রসঙ্গত, দেবলীনা রাণী নম্বর ১ টাস্কে জিতে বিগ বসের প্রথম রাণী হয়েছিলেন। যদিও সলমন সদস্যদের এভিকশনের বিষয়টা হাল্কাভাবে নিতে বারণ করেছেন এবং তাঁদের ভক্তরা তাঁদের বাঁচাবে এই ধারণাও সঠিক নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+