‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন দেবলীনা, খুশি ভক্তরা

‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন দেবলীনা, খুশি ভক্তরা

দেবলীনা কুমারকে প্রায় সকলেই চেনেন। তাঁর অভিনয় থেকে নাচ সবাই খুব পছন্দ করে থাকেন। তবে, তাঁর দেখা মিলবে 'সাহেবের চিঠি’ ধারাবাহিকে। জানা গিয়েছে সেখানে তিনি খলনায়িকার ভূমিকায় অভিনয় করবেন।

‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন দেবলীনা, খুশি ভক্তরা


আগামী সপ্তাহ থেকে তাঁর শ্যুট করা হবে বলে জানা গিয়েছে। আর এবিষয় নিয়ে খুব খুশী অভিনেত্রী। তিনি বলেন, ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতা আমার নেই। তাছাড়া আগে কোনদিন নেতিবাচক চরিত্রে অভিনয় করিনি। এই ধারাবাহিকে চরিত্রটা একটু অন্যরকম। ভীষণ গ্ল্যামারাস। সিরিয়ালে এমনটা সচরাচর দেখা যায় না।

স্টার জলসার আসছে সাহেবের চিঠি। যেখানে অভিনয় করবেন মোহরখ্যাত প্রতীক সেন। বিপরীতে থাকছেন সকলের প্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা। কী নিয়ে আসন্ন ধারাবাহিকের গল্প। সাইকেল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা। অপরদিকে অভিনেতা কিন্তু গল্পে একজন বড় তারকা। চরিত্রের নাম সাহেব মুখোপাধ্যায়। তিনি ভালো অভিনয় ও গান করেন, কিন্তু কেন তিনি তা থেকে সরে যেতে চাইছেন। কিন্তু কেন তিনি এমন করছেন।

এমনই একদিন সাহেবের বাড়িতে আসেন অভিনেত্রী। সাহেবকে বলেন এটা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছা। তখন তিনি জানতে পারেন সাহেবের একটা পা নেই। তখন তিনি সাহেবকে উৎসাহ দিয়ে বলেন, সবার সামনে তাঁকে ফিরতে হবেই। এমনই দেখা গিয়েছে প্রোমোতে। তবে, কোনদিকে নেবে গল্পের মোড়, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।

বলা বাহুল্য, মোহর ধারাবাহিকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল প্রতীক সেন ও সোনামণি দাস। সিরিয়াল শেষ হতে খুব কষ্ট পেয়ে অনুগামীরা। বাদ যাননি কলাকুশলীরা। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় খুব খারাপ লাগছে মোহর প্রেমীদের। মন খারাপ ধারাবাহিকের হিরে শঙ্খেরও। অভিনেতা প্রতীক জানান, মোহর অনেকটা জুড়ে ছিল। এখন যেন বড্ড ফাঁকা লাগছে। শঙ্খ ও মোহরকে সবাই এত ভালোবেসেছেন যা বলার অপেক্ষা রাখেনি। আমাদের জুটিকে জনপ্রিয় করেছে অনুগামীমহলে। আমরা দর্শকের ওপর নির্ভর করছি। ওরা ঠিক করুক শঙ্খ ও মোহর কী আবার এক ছাদের তলায় থাকবে। এ থেকে কী বোঝাতে চাইলেন অভিনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+