TRP-Bengali Serial: কথা-র ঝড়ে উড়ে গেল ফুলকি! বিরাট পরিবর্তন টিআরপি লিস্টে

সিরিয়ালের দুনিয়ায় সবই টিআরপির খেলা। টিআরপি অর্থাৎ টার্গেট রেটিং পয়েন্ট যে ধারাবাহিকের যত বেশি থাকে সেই ধারাবাহিকের ভাগ্য ততই ভালো হয়। অপরদিকে টিআরপি তালিকায় সেরা না হতে পারলে সেই সিরিয়ালের ভাগ্য খারাপ হতে সময় লাগে না বেশি দিন।

সিরিয়ালের কলাকুশলী থেকে নির্মাতা এমনকি চ্যানেল কর্তৃপক্ষ সকলেই অপেক্ষা করে থাকেন, কবে আসবে বৃহস্পতিবার। কারণ এই দিনেই প্রকাশিত হয় টিআরপি তালিকা। বাংলা সিরিয়ালে এই মুহূর্তে টিআরপি হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই টার্গেট রেটিং পয়েন্টের দিকে নজর রেখে বসে থাকেন সকলে। ডিসেম্বর মাসের শুরুতে কোন সিরিয়ালের ঝুলিতে কত পয়েন্ট এলো দেখে নেওয়া যাক।

Fulki

কোন কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করতে পারছে বা প্রথম দশ ধারাবাহিকের তালিকায় কারা কারা থাকছে তা নিয়ে চর্চা, বিশ্লেষণের শেষ নেই। আর চলতি সপ্তাহে দর্শকের মন সম্পূর্ণ জয় করতে সক্ষম হয়েছে কথা। দুর্দান্ত কামব্যাক করে বেঙ্গল টপার হয়ে গেল এই সিরিয়াল। কথার এবারের রেটিং ৭.২।

বলা বাহুল্য এই সপ্তাহে কামাল করে দিয়েছে স্টার জলসা। অন্যান্য বিনোদন চ্যানেলকে গুনে গুনে দশ গোল দিয়ে দিয়েছে। গীতা এলএলবি, উড়ান, রাঙামতি তীরন্দাজ সহ একাধিক ধারাবাহিক জায়গা করে নিয়েছে প্রথম পাঁচে।

অন্যদিকে ৭.১ ব্রেটিং নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। ৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে গীতা এলএলবি এবং পরিণীতা। তবে এবার অনেকটাই ব্যাকফুটে ফুলকি। ৬.৯ রেটিং নিয়ে জগদ্ধাত্রী এবং উড়ানের সঙ্গে চতুর্থ স্থান পেয়েছে ফুলকি। পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+