'কলকাতার রসোগোল্লা'র তালে টেলিভিশনে আরও এক ঝড় তুলতে চলেছেন দেবশ্রী!
দেবশ্রী রায়ের ফিল্মের জগতে আসা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা হয়েছে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে "সর্বজয়া' সিরিয়াল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের জেরে তাবড় জবাব দেন একাধিক সেলেব। এবার সমালোচকদের জবাব দিতে টেলিভিশনে নয়া চমক দিতে চলেছেন দেবশ্রী। এমনই খবর জানিয়েছে সূত্র।

বাংলা চলচ্চিত্র জগতে ঋতুপর্ণ ঘোষের তরফে বহুবার প্রশংসা কুড়িয়েছেন দেবশ্রী। শুধু পরিচালকদের কাছেই যে প্রশংসা পেয়েছেন , তা নয়, দেবশ্রী বরাবর মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। এছাড়াও জাতীয় পুরস্কারে ভূষিত অভিনেত্রীর নৃত্য পরিবেশনাও রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল এককালে বাংলার বুকে। যে সমস্ত ছবিতে দেবশ্রী অভিনয় করেছেন, তাদের মধ্যে বহু ছবিতেই অভিনয়ে চমক দেন দেবশ্রী। এমনকি ছিপছিপে চেহারার এই অভিনেত্রীর নাচ মন ছুঁয়ে গিয়েছে বাঙালির। এমনই এক বিখ্যাত পারফরম্যান্স ' আমি কলকাতার রসোগোল্লা'। সেই গানের সুরের তালে দেবশ্রীর নাচের ভঙ্গিমা আজও বহু ভক্ততে আবাক করে। সেই নাচই এবার দেখা যাবে জনপ্রিয় টেলিভিশন শো 'ডান্স বাংলা ডান্স' এর মঞ্চে। এদিনই সেই শ্যুটিং হয়েছে বলে দাবি সূত্রের।
একদিকে, বিচারকের চেয়ারে হিরো নম্বর ওয়ান গোবিন্দা। অন্যদিকে , শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিত। আর তাঁদের সঙ্গে শো মাত করতে এবার আসছেন দেবশ্রী। এই তাবড় অভিনেত্রী এবার এই শোতে বিশেষ বিচারকের আসনে বসতে চলেছেন। শোতে ঋষিতার সঙ্গে পাল্লা দিয়ে এই নাচের পর্ব মাতিয়েছেন দেবশ্রী। শুধু তাই নয়, শোতে বাড়তি পাওনা হিসাবে পাওয়া যাবে ঋষিতার সঙ্গে দেবশ্রীর নাচের ডুয়েট পারফরম্যান্স।
এদিকে, সামনেই আসতে চলেছে দেবশ্রী রায়ের অভিনীত সিরিয়াল 'সর্বজয়া'। সিরিয়ালে কুশল চক্রবর্তীকে দেখা যাবে দেবশ্রীর চরিত্রের স্বামী হিসাবে। বহু বছর বাংলা ছবি থেকে দূরে রাজনীচির অলিন্দে ছিলেন দেবশ্রী। এরপর বাংলা ফের একবরা পর্দায় দেখতে চলেছে তার প্রিয় অভিনেত্রীকে।












Click it and Unblock the Notifications