সামনে এল ‘দার্জিলিং জমজমাট’–এর ট্রেলার, ফেলুদার চরিত্রে টোটা সুপারহিট
সামনে এল ‘দার্জিলিং জমজমাট’–এর ট্রেলার, ফেলুদার চরিত্রে টোটা সুপারহিট
সত্যজিৎ রায়ের ফেলুদা সবসময়ই পাঠকের কাছে পছন্দের একটি চরিত্র। তা সে বইয়ে হোক বা বড় পর্দায়। ফেলুদা মানেই সব টেনশন গায়েব। ফেলুদা এলেই পোয়াবারো, আর সঙ্গে যদি লালমোহন গাঙ্গুলী আর তোপসে থাকে তাহলে তো কথাই নেই। গতমাসেই হইচইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তারা এবার সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে 'ফেলুদার গোয়েন্দাগিরি’ আনতে চলেছে, যার প্রথম সিরিজ 'দার্জিলিং জমজমাট’। বুধবার সন্ধ্যায় টেকনো ইন্ডিয়ার কনফারেন্স রুমে সেই সিরিজের ট্রেলার মুক্তি পেল।

ফেলুদা হিসেবে টোটা ঠিক কেমন এতদিন সেটা নিয়ে জল্পনা, আলাপ-আলোচনা কম হয়নি। আর ট্রেলার সামনে আসতেই দেখা গেল 'ফেলুদা চরিত্র’ খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। টানটান চেহারা, চোখে-মুখে ফুটে ওঠা কনফিডেন্স, অ্যাকশন দৃশ্যের সাবলীলতা ২.৩৫ মিনিটের ট্রেলার চলাকালীন একবারও আপনাকে চোখের পলক ফেলতে দেবে না। তাই বলা যায় সৃজিতের ফেলুদা হিসাবে টোটা একেবারে জবরদস্ত। সিরিজে জটায়ুর ভূমিকায় অভিনয় করে আগেই প্রশংসা পেয়েছেন অনির্বাণ চক্রবর্তী । তোপসে হিসেবে কল্পন মিত্রকেই দেখা যাবে।
এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে থাকতে পারেননি অনির্বাণ। তবে লন্ডন থেকে তাঁর পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন। তাও আবার শার্লক হোমসের বাড়ির সামনে থেকে। এই সিনেমার সঙ্গীত পরিচালনায় রয়েছেন জয় সরকার। সিনেমার টাইটেল ট্র্যাক লিখছেন সৃজাত। ট্রেলার নিয়ে, বিশেষ করে টোটাকে ফেলুদা হিসেবে পেয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের। তবে টোটা এদিন স্পষ্টই জানিয়েছেন তাঁকে ফেলুদা হিসাবে দেখার পর কারোর নেতিবাচক আবার কেউ ইতিবাচক প্রতিক্রিয়া দেবেন। আর জন্য প্রস্তুত রয়েছেন তিনি। তবে বাঙালি অন্তত অধীর আগ্রহে অপেক্ষা করছে ১৭ জুন। ওদিন থেকেই হইচইতে দেখা মিলবে 'দার্জিলিং জমজমাট’।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications