মঞ্চ কাঁপাতে আসছে খুদে নৃত্যশিল্পীরা, শুরু হচ্ছে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’

মঞ্চ কাঁপাতে আসছে খুদে নৃত্যশিল্পীরা, শুরু হচ্ছে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’

ছোটরাও যে কত সুন্দর নাচতে পারে, তা ডান্স ডান্স জুনিয়র থেকেই জানা গিয়েছে। খুদে নৃত্যশিল্পীদের জন্য বড় হওয়ার সুযোগ নিয়ে আবারও আসছে স্টার জলসায় 'ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’। প্রথম দুটো সিজনের নজরকাড়া সাফল্যের পর আবারও খুদে নৃত্যশিল্পীদের নিয়ে শুরু হতে চলেছে আর একটি সিজন । ইতিমধ্যেই কিন্তু বাচ্চাদের অডিশন শুরু হয়ে গিয়েছে । সেটিও স্টার জলসার অফিশিয়াল পেজে শো-এর প্রোমো শেয়ার করা হয়েছিল।

মঞ্চ কাঁপাতে আসছে খুদে নৃত্যশিল্পীরা, শুরু হচ্ছে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’


দ্বিতীয় সিজনে মহাগুরু ছিলেন মিঠুন চক্রবর্তী । বিচারকের আসনে ছিলেন সুপারস্টার দেব এবং ডান্সিং ডিভা মনামি ঘোষও ছিলেন । এই তৃতীয় সিজনেও তাঁদের দেখা মিলবে। এই শো'টি প্রযোজনা করেছে বাংলার অন্যতম বড় প্রোডাকশন হাউজ শুভঙ্কর চট্টোপাধ্যায় প্রোডাকশন । এর আগেও বাংলা বিনোদন জগতে একাধিক নন-ফিকশন শো এবং ইভেন্টের প্রযোজনা করেছে তারা । কবে থেকে এই শো শুরু হবে সেদিকেই তাকিয়ে সকলে। আগের শোতে সঞ্চালকের আসনে ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত।

এই শো নিয়ে মনামি ঘোষকে সুন্দর মন্তব্য করতে শোনা গেছে। তিনি বলেন, সকল অনুগামীদের মতো আমিও এই ডান্স শো নিয়ে খুব এক্সসাইডেড। তিনি আরও বলেন এই শোয়ের সঙ্গে আমি ইমোশানালি জড়িয়ে আছি।

এবারও 'ডান্স ইন্ডিয়া ডান্স সিজন ৩’ বিচারকের আসনে দেখা মিলবে অভিনেতা ও সাংসদ দেবের। এই শোতে অভিনেত্রী তৃণা সাহার দেখা মিলবে একজন মেন্টর হিসাবে। এছাড়াও থাকবেন মনামি ঘোষ ও রুক্মিণী মৈত্র দেখা মিলবে বিচারকের আসনে।। দেশের যে কোনও প্রান্তের নৃত্যশিল্পীরা এই শোতে যোগদান করতে পারেন। নাচের দক্ষতা দিয়ে বেছে নেওয়া হবে সেরা নৃত্যশিল্পীকে। তবে কবে থেকে এটি সম্প্রচার হবে তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, দ্বিতীয় সিজনটি সম্প্রচারিত হয়েছিল ২২ অগাস্ট। 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ২ -র গ্র্যান্ড ফিনালে সেরার শিরোপা জিতেছিলেন দক্ষিণ ২৪ পরগনার অনীশ রায়। দ্বিতীয় স্থান দখল করেছিল মধুমিতা রায় এবং তৃতীয় স্থানাধিকারী ছিলেন সৌম্যজিৎ পাল। আগেরবার বলি থেকে টলির একাধিক অতিথি এসে মঞ্চ মাতিয়ে ছিলেন। এবারও কী তাই হবে, সেদিকেই তাকিয়ে সকলে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+