শুরু হচ্ছে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’, পাট শিল্পকে কুর্নিশ মনামীর কিন্তু কেন?
শুরু হচ্ছে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’, পাট শিল্পকে কুর্নিশ মনামীর কিন্তু কেন?
আর কয়েক ঘণ্টার অপেক্ষা! আজ থেকে স্টার জলসায় শুরু হচ্ছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’। খবরে বেশ খুশি সকলে। ছোটরাও যে কত সুন্দর নাচতে পারে, তা ডান্স ডান্স জুনিয়র থেকেই জানা গিয়েছে। খুদে নৃত্যশিল্পীদের জন্য বড় হওয়ার সুযোগ নিয়ে আসছে স্টার জলসায় 'ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’। প্রথম দুটো সিজনের নজরকাড়া সাফল্যের পর আবারও খুদে নৃত্যশিল্পীদের নিয়ে শুরু হতে চলেছে আর একটি সিজন । এবার মনামী ঘোষ তাঁর ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন।

শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বেলাশুরুর গান টাপাটিনিতে নাচতে দেখা গেল অভিনেত্রীকে। আর প্রথম এপিসোডের জন্যই অভিনেত্রীর এই সাজ। নাচ, গান, অভিনয় সবতেই পারদর্শী তিনি। তাঁর স্টাইল সেন্সও একাধিকবার প্রশংসিত হয়েছে। এবার পাটের তৈরি পোশাক পরে তাক লাগালেন অভিনেত্রী। প্রথমে নিজের এই অভিনব সাজের ছবি পোস্ট করেন। যা দেখে অনাক হচ্ছেন অনেকে।
মানামীর এই সাজটি সাজিয়েছেন নীল এবং দেবজ্যোতি। মেকআপ করেছেন অমিত দাস। গয়না দিয়েছেন আভা ক্রিয়েশন। আর এই সাজের বাংলার পাট শিল্পকে কুর্নিশ জানিয়েছেন তিনি। ছবির শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন। তিনি জানিয়েছেন, 'বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ পাটের এই শিল্প। এই সাজ সাজ্জার মাধ্যমে পাট শিল্পের সেই সমস্ত কারিগরকে কুর্নিশ জানিয়েছেন। যাঁরা দিনরাত পরিশ্রম করে এই শিল্পটিকে বাঁচিয়ে রাখেন এবং নিজেদের দক্ষতার মাধ্যমে আমাদের ছোটবেলা ও বড়বেলাকে সমৃদ্ধ করেছেন।'
বলা বাহুল্য, দ্বিতীয় সিজনে মহাগুরু ছিলেন মিঠুন চক্রবর্তী । বিচারকের আসনে ছিলেন সুপারস্টার দেব এবং ডান্সিং ডিভা মনামি ঘোষও ছিলেন । এই তৃতীয় সিজনেও তাঁদের দেখা মিলবে। এই শো'টি প্রযোজনা করেছে বাংলার অন্যতম বড় প্রোডাকশন হাউজ শুভঙ্কর চট্টোপাধ্যায় প্রোডাকশন । এর আগেও বাংলা বিনোদন জগতে একাধিক নন-ফিকশন শো এবং ইভেন্টের প্রযোজনা করেছে তারা । কবে থেকে এই শো শুরু হবে সেদিকেই তাকিয়ে সকলে। আগের শোতে সঞ্চালকের আসনে ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত। এই শো নিয়ে মনামি ঘোষকে সুন্দর মন্তব্য করতে শোনা গেছে। তিনি বলেন, সকল অনুগামীদের মতো আমিও এই ডান্স শো নিয়ে খুব এক্সসাইডেড। তিনি আরও বলেন এই শোয়ের সঙ্গে আমি ইমোশানালি জড়িয়ে আছি। এবারও 'ডান্স ইন্ডিয়া ডান্স সিজন ৩’ বিচারকের আসনে দেখা মিলবে অভিনেতা ও সাংসদ দেবের। এই শোতে অভিনেত্রী তৃণা সাহার দেখা মিলবে একজন মেন্টর হিসাবে। এছাড়াও থাকবেন মনামি ঘোষ ও রুক্মিণী মৈত্র দেখা মিলবে বিচারকের আসনে।












Click it and Unblock the Notifications