Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাড্ডাহাড্ডি লড়াই, 'ডান্স বাংলা ডান্স ২০২১' সিজনে কীভাবে বিজয়ী হলেন অর্ণব ও সুকন্যা

হাড্ডাহাড্ডি লড়াই, 'ডান্স বাংলা ডান্স ২০২১' সিজনে কীভাবে বিজয়ী হলেন অর্ণব ও সুকন্যা

বাংলার অত্যন্ত জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স' এবার এই প্রতিযোগিতা ১১ তম সিরিজ শেষ করল। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলে বরাবরই টি আর পি তালিকায় প্রথম সারিতে থাকে এই নন-ফিকশন রিয়্যালিটি শো। শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল ডান্স বাংলা ডান্সের এবারের সিজন। আর অবশেষে সমাপ্ত হল এই সিজনের গ্র্যান্ড ফিনালে। যেখানে একে অপরকে কড়া টক্কর দিলেন সব প্রতিযোগী।

সেরার সেরা ডান্সার

সেরার সেরা ডান্সার

এই বছর সারা বাংলা থেকে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন 'ডান্স বাংলা ডান্স সিজন-১১'তে। তাঁদের মধ্যে সিজন ফাইনালে উঠেছিলেন মেঘা-সৌভিক, গ্যাং স্ট্রিট মাফিয়া, অর্ণব-সুকন্যা, আর.পি ব্রাদার্স, রীতেশ আর রেইস-পলাশ। প্রতিযোগিতাও ছিল রীতিমতো কড়া। তার মধ্যে শ্রেষ্ঠ কারা, সেটা বেছে নেওয়াটাও ছিল বিচারকদের কাছে একটা চ্যালেঞ্জ। কিন্তু অবশেষে কঠিন লড়াই করে সেরার সেরা খেতাব জিতলেন অর্ণব ও সুকন্যা।

অর্ণব ও সুকন্যার অসাধারণ নাচ

অর্ণব ও সুকন্যার অসাধারণ নাচ

চলতি সিজনে স্টেজে একের পর এক অসাধারণ পারফর্ম করে বিচারকদের মন জয় করেছেন অর্ণব ও সুকন্যা। এর আগে চোখ বন্ধ করে নেচেছিলেন দুজন। বার বার প্র্যাকটিস না করলে এই ধরনের পারফরম্যান্স দেওয়া সম্ভব নয়। তাদের এই পারফরম্যান্স দেখে ঐ মঞ্চে উপস্থিত সকল বিচারক মন্ডলী, সঞ্চালক সহ ডান্স বাংলা ডান্সের সকল দর্শকরা মুগ্ধ হয়েছেন। এমন সাহসী পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন অর্ণব-সুকন্যা। আর এবার ফাইনাল রাউন্ডে তাঁদের নাচ দেখে তাক লেগেছে সবার।

 ফাইনালে উপস্থিত বিশেষ অতিথিরা

ফাইনালে উপস্থিত বিশেষ অতিথিরা

'ডান্স বাংলা ডান্স সিজন-১১' এর ফাইনাল পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন দেবলীনা কুমার এবং রিমঝিম মিত্র। দুজনেই ভালো ডান্সার হিসেবেই পরিচিত। তাই অতিথি হিসেবে এলেও থেমে থাকেননি তাঁরা। রীতিমত নাচ করে তাক লাগিয়েছেন সব দর্শকদের। সেই সঙ্গে এবারের অন্যতম বিচারক শুভশ্রীও বিপাশা বসুর 'বিড়ি জ্বালাইলে' গানের সঙ্গে নাচ করে আগুন ঝড়ালেন মঞ্চে।

 সুপারস্টার বিচারকরা

সুপারস্টার বিচারকরা

এই সিজনে বচারকের ক্ষেত্রেও ছিল নয়া চমক। এই প্রথম কোনও বাংলা রিয়েলিটি শো-র বিচারক হিসেবে দেখা গেল বলিউডের সুপারস্টার গোবিন্দাকে। শুধু তাই নয়, 'ডান্স বাংলা ডান্স ২০২১ সিজনে একসঙ্গে বিচারক হিসেবে হাজির ছিলেন জিৎ-শুভশ্রী জুটিও। তার সঙ্গে এবারের উপরি পাওনা বিক্রম চট্টোপাধ্যায় আর অঙ্কুশ হাজরার সঞ্চালনা। সব মিলিয়ে জমজমাট হিট ছিল এবারের সিজন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+