সপ্তাহের মাঝেই এক–এক করে সদস্য বিগ বসের বাড়ি ছাড়বেন

এক–এক করে সদস্য বিগ বসের বাড়ি ছাড়বেন

আগের হপ্তাতেই বিগ বসের সঞ্চালক সলমন খান ঘোষণা করেছেন যে এই শোয়ের চূড়ান্ত পর্ব এই সপ্তাহেই হবে। অর্থাৎ এ সপ্তাহেই জানা যাবে বিগ বস ১৪–এর বিজয়ী কে হবেন। তবে বাড়ির মাত্র চারজন সদস্যই এই ফাইনালের জন্য বাছাই হবেন। আর এর জন্য সপ্তাহের মাঝেই কোনও এক সদস্যের ফের বাড়ি ছাড়ার সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের মাঝেই এক–এক করে সদস্য বিগ বসের বাড়ি ছাড়বেন


বিগ বস সূত্রের খবর, বাড়ির সদস্যদের টাস্ক দেওয়া হবে এবং এই টাস্কে জিততে না পারলে সেই সদস্যকে বাড়ি ছাড়তে হবে। এ ধরনের বহু টাস্কের মাধ্যমেই এক–এক করে সদস্য বাড়ি ছাড়বেন এবং শেষ পর্যন্ত চারজন সদস্য থাকবেন বাড়িতে। জানা গিয়েছে, এই টাস্ক জুটিতে খেলা হবে, যেখানে একে–অপরের জীবন নির্ভর করবে, এই দুই জুটির মধ্যে একজনই বাড়িতে থাকার সুযোগ পাবেন। এভাবেই অন্য সদস্যরা বাড়ি ছাড়া হবেন এবং বাকি চারজন বাড়িতেই থাকবেন। এটার শুটিং হবে মঙ্গলবার এবং তা দেখানো হবে বুধবার।

রবিবারই আচমকা বাড়ির হেভিওয়েট সদস্য পবিত্র পুনিয়া বেরিয়ে যান। যা দেখার পর বাড়ির অন্য সদস্যরা বেশ হতচকিত হয়ে পড়েন। পবিত্রর সঙ্গে নমিনেটেড ছিলেন ইজাজ, রাহুল বৈদ্য, রুবিনা দিলায়েক, জ্যাসমিন। পবিত্রর বাড়ি ছাড়ার পর এখন বিগে বসে রয়েছেন রুবিনা দিলায়েক, অভিনব শুক্লা, জ্যাসমিন ভাসিন, আলি গনি, রাহুল বৈদ্য, কবিতা কৌশিক এবং নিক্কি তাম্বোলি। মঙ্গলবার দেখানো হবে ইমিউনিটি স্টোন পাওয়ার জন্য বাড়ির সদস্যরা তাঁদের ভীষণ গোপন কথা শেয়ার করছেন। যেখানে ইজাজ নিজেকে বাঁচিয়ে নিলেও বাকিদের মাথায় ঝুলছে বাড়িছাড়া হওয়ার খাঁড়া। এই নাটক ছাড়াও বিগ বসে প্রবেশ করবেন '‌বিগ বস মাস্টারমাইন্ড’‌ বিকাশ গুপ্তা তাঁর পাঁচজন চ্যালেঞ্জারকে নিয়ে। প্রাক্তন বগ বসের সদস্য রাখি সাওয়ান্ত, কাশ্মীরা শাহ, রাহুল মহাজন, মনু পাঞ্জাবি এবং আরশি খান বাড়িতে প্রবেশ করে সদস্যদের জীবন আরও দুর্বিষহ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+