বিগ বস পক্ষপাতদুষ্ট, চাঞ্চল্যকর অভিযোগ তুললেন প্রতিযোগী তথা অভিনেত্রী সৌন্দর্য্য শর্মা
বিগ বস ১৬ দারুণভাবে দর্শকদের মনোরঞ্জন দিতে শুরু করে দিয়েছে। একমাসের মধ্যেই এই বাড়িতে প্রচুর হাঙ্গামা দেখা গিয়েছে। যার মধ্যে বুধবারের পর্ব নাটকীয়তার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। এদিন বিগ বস ক্যাপ্টেনের পদ থেকে গৌতম ভিজকে সরিয়ে দেন এবং সৌন্দর্য্য শর্মার প্রতি তাঁর ভালোবাসা প্রকৃত কিনা তা যাচাই করতে বলেন। যার জন্য কোর্টরুম টাস্ক দেওয়া হয় যেখানে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয়, এই পর্বে বিগ বসকে সৌন্দর্য্য শর্মা পক্ষপাতিত্ব করার জন্য দায়ী করেন কারণ তিনি কোর্টরুম শুনানির সময় টিনা দত্তকে বিচারকের পদে বসান।

গৌতম ভিজের জন্য কোর্টরুমের শুনানিতে তাঁকে সৌন্দর্য্য শর্মার সঙ্গে সম্পর্কের সতত্য যাচাই করার জন্য বলা হয়। সৌন্দর্য্য ও গৌতমের প্রথম শুনানি শুরু হওয়ার আগেই সৌন্দর্যকে তাঁর মাইক খুলে গৌতমের কানে ফিসফিস করে কিছু বলতে শোনা যায়। শুনানি শুরু হওয়ার পর, বিগ বস সৌন্দর্য্যকে কাঠগড়ায় দাঁড় করান এবং বলেন, 'গৌতমের বিরুদ্ধে শুনানি শুরু হওয়ার আগে আমি নিজের জন্য একটা শুনানি করতে চাই এবং যে কাজটা আমি করতে চলেছি এখন সেটা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক। এটা প্রথমবার নয় যে হয়েছে, বহুবার এই ঘটনা ঘটেছে এবং আমি আবার একই জিনিস এই শোতে বলতে চাই। সৌন্দর্য নয়তো ইংরাজিতে কথা বলেন আর নয়তো ইচ্ছাকৃতভাবে নিজের মাইক খুলে দিয়ে গৌতমের কানে কথা বলেন। এটা প্রথমবার নয়, বহুবার এটি হয়েছে।
সৌন্দর্য্য দাবি করেন যে তিনি গৌতমকে ইংরাজিতে কিছু বলছিলেন কারণ তিনি বুঝতে পারছিলেন না সেটা হিন্দিতে কীভাবে বলবেন। বিগ বস সৌন্দর্য্যকে সকলের সামনে সেই কথাটা বলার জন্য বলেন এবং সৌন্দর্য্য বলেন যে এটা তাঁর এভিকশন সংক্রান্ত কথা ছিল আ মঙ্গলবার হয়েছে। তিনি বলেন, 'বিগ বস আমি শুধু বলছিলাম যে এইজন্য তাঁরা খেলছে কী।' বিগ বস এরপর বিরক্ত হয়ে বলেন যে বিষয়টি ছেড়ে দিতে কারণ কারোরই এটা শোনার জন্য সময় নেই। এরপর কোর্টরুমের শুনানি শুর হয় যেখানে এমসি স্টানকে গৌতমের আইনজীবী ও নিমরিতকে বিপরীত পক্ষের আইনজীবী হিসাবে দেখা যায়। এই শুনানিতে শার্লিন বানোট, সাজিদ খান সহ আরও অনেককে কাঠগড়ায় এসে সৌন্দর্য্য ও শার্লিনের ভালোবাসা প্রকৃত না ভুয়ো তার পক্ষে বিপক্ষে যুক্তি দিতে শোনা যায়।
এই শুনানিতে অঙ্কিত ও গোরি নাগোরী বিচারকের ভূমিকায় ছিলেন। তাঁদের প্রথম শুনানির সিদ্ধান্তের পর গৌতমের আইনজীবীর পদ থেকে এমসি স্টানকে সরিয়ে দেওয়া হয় এবং সৌন্দর্য্য শর্মাকে গৌতমের আইনজীবী হিসাবে নিয়োগ করেন। অন্যদিকে অঙ্কিত ও গোরিকে বিচারকের পদ থেকে সরিয়ে সেখানে টিনা দত্ত ও প্রিয়াঙ্কাচাহার চৌধুরীকে নিয়ে আসা হয়। নতুন মামলায় শার্লিন বানোট ও গৌতম ভিজের বন্ধুত্ব নিয়ে শুনানি শুরু হয়, আদৌও তাঁদে বন্ধুত্ব প্রকৃত না মিথ্যা। শার্লিন জানান যে গৌতম এবং তিনি গত ১২দিন ধরে কথা বলছেন না এবং গৌতমের পক্ষ থেকে কোনও প্রচেষ্টাই ছিল না তাঁর সঙ্গে কথা বলার। এই শুনানির সময় সৌন্দর্য্য ও টিনার মধ্যেও ছোটখাটো বচসা দেখা যায়। নতুন দুই বিচারকের দীর্ঘসময় ধরে আলোচনার পর তাঁরা এই সমাধানে আসেন যে গৌতম-শার্লিনের বন্ধুত্ব প্রকৃত নয়। বিগ বসও দুই বিচারকের সিদ্ধান্তে সহমত পোষণ করেন এবং নিমরিতকে বিজয়ী ঘোষণা করে তাঁকে বিশেষ অধিকার স্বরূপ ঘরের রেশন বন্টনের দায়িত্ব দেন। এমনকী বিগ বস গৌতম ও সৌন্দর্য্যের সম্পর্ক আগের বিচারকদের দ্বারা প্রকৃত বলার পরও বিগ বস সেটাকে মিথ্যে সম্পর্ক বলেন। এরপরই সৌন্দর্য্য বিগ বসের ওপর ক্ষেপে গিয়ে তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications