বিগ বসের সঞ্চালক করণ জোহরকে নিয়ে চিন্তিত তাঁর মা, ছেলেকে দিলেন দারুণ উপদেশ

বিগ বসের সঞ্চালক করণ জোহরকে নিয়ে চিন্তিত তাঁর মা, ছেলেকে দিলেন দারুণ উপদেশ

পরিচালক করণ জোহর ও তাঁর মায়ের মধ্যেকার সম্পর্ক খুবই সুন্দর। মা–ছেলের এই সম্পর্ক দেখার পর আপনিও চট করে নিজের মাকে জড়িয়ে ধরতে বাধ্য হবেন। তবে করণ জোহর যখন এই বিগ বস ওটিটির শোয়ে সঞ্চালনা করার জন্য সই করেন তখন তাঁর মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন।

বিগ বসের সঞ্চালক করণ জোহরকে নিয়ে চিন্তিত তাঁর মা, ছেলেকে দিলেন দারুণ উপদেশ


শোনা যায়, করণকে যখন এই শো সঞ্চালনা করার প্রস্তাব দেওয়া হয়, তখন করণ নিজেও হতভম্ব হয়ে যান। তবে তাঁর মা এই প্রস্তাবের কথা শুনে ভাষা হারিয়ে ফেলেন এবং তাঁর ছেলে এই শো করুক সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না। কিন্তু আমরা সকলেই এটা জানি যে বিগ বসের মারাত্মক রকমের ভক্ত করণ ও তাঁর মা উভয়ই। অতএব, হিরু আন্টি (‌করণের মা)‌ সিদ্ধান্ত নেন যে তিনি বিষয়টি নিজের হাতে নেবেন এবং কিছু মূল্যবান পরামর্শ বিগ বসের সঞ্চালককে দেবেন।

করণ জোহরের মা তাঁর ছেলেকে পরামর্শে বলেন, '‌তুমি কী বলছ, কাকে বলছ এবং কখন বলছ তা দেখবে।’‌ হ্যাঁ, এটা সত্যিই খুব ভালো উপদেশ। তবে আপনাদের কি মনে হয় করণ তাঁর মায়ের প্রত্যাশা পূরণ করতে পারবেন?‌ দেখা যাক, সেটা তো সময়ই বলবে।

তবে কয়েকদিনের মধ্যেই বিগ বস ওটিটির বাড়ির খেলা জমে গিয়েছে। দিব্যা আগরওয়াল ও শমিতা শেট্টির মধ্যে একদিকে যেমন দারুণ বন্ধুত্ব দেখা যাচ্ছে, অন্যদিকে প্রতীক সহেজপালের সঙ্গে দিব্যার তিক্ততা ক্রমশঃ বাড়ছে। বিগ বস ওটিটিতে উরফি জাভেদ প্রথমসদস্য যিনি এভিকটেড হয়েছেন। এরইমধ্যে আবার বাড়ির আর এক সদস্য মুস জাট্টানা নিজেকে উভকামী বলে দাবি করেছেন, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। গত রবিবারই সানডে কা ওয়ারে করণ জোহরের সামনে শমিতা শেট্টি তাঁর মনের কথা জানান। যেখানে তিনি বলেন যে তাঁর পরিচিতি শুধু মাত্র তাঁর দিদি শিল্পা শেট্টির জন্য, শমিতা এখনও তাঁর নিজের পরিচিতি তৈরির চেষ্টা করছেন। তবে বিগ বসের বাড়িতে ধুন্ধুমার কাণ্ডের সৃষ্টি হয় মঙ্গলবার। যেখানে শমিতা শেট্টির সঙ্গে খুব বাজেভাবে ঝামেলায় জড়িয়ে পড়েন অক্ষরা সিং। শমিতার বয়স নিয়েও কটাক্ষ করেন এই ভোজপুরি নায়িকা। অক্ষরা জানিয়েছেন যে তিনি তাঁর মায়ের থেকেও বয়সে বড়। এর আগেও অক্ষরা শমিতার বয়স নিয়ে হাসাহাসি করেছেন উরফির সঙ্গে। প্রসঙ্গত, গত ৮ অগাস্ট ভুটে শুরু হয় বিগ বস ওটিটি। এ বছরই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে এই বিতর্কিত রিয়্যালিটি শো দেখানো হচ্ছে। যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন করণ জোহর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+