আসছে ‘মাধবীলতা’! কী নিয়ে ধারাবাহিকের গল্প, জেনে নিন এখানে

আসছে ‘মাধবীলতা’! কী নিয়ে ধারাবাহিকের গল্প, জেনে নিন এখানে

টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ শ্রাবণী ভুঁইয়া। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক জীবন সাথী সিরিয়ালের ঝিলামের অভিনয় করে বেশ জনপ্রিয়তা কুঁড়িয়েছেন তিনি। এবার নতুন গল্প নিয়ে আসছেন ঝিলাম। ধারাবাহিকের নাম 'মাধবীলতা’। তাঁর বিপরীতে দেখা মিলবে বরণ সিরিয়াল খ্যাত সুস্মিত মুখোপাধ্যায় অর্থাৎ রুদ্রিকের।

আসছে ‘মাধবীলতা’! কী নিয়ে ধারাবাহিকের গল্প, জেনে নিন এখানে

ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঝিলামের নাম হয়েছে মাধবীলতা। তাঁর মুখে শোনা যাচ্ছে 'এ জঙ্গল আমার প্রাণ। গাছ আমার মা। গাছ কাটতে যে আসবে আমি তাঁর হাত কেটে নেব।' অসৎ লোকেদের হাত থেকে মাধবী লতা অর্থাৎ আদিবাসী মেয়ে জঙ্গলকে বাঁচাতে চায়।

এখানে গ্রামের প্রভাবশালী ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন কুশল চক্রবর্তী। ধারাবাহিকের তাঁর নাম হয়েছে পুষ্পরঞ্জন চৌধুরী। তিনি জঙ্গল কেটে চোরা চালান করেন। আবার গ্রামের অনুষ্ঠানে সকলের চোখে ভালো থাকার জন্য গাছ রোপণও করে থাকেন তিনি। তাঁর ছেলে ফটোগ্রাফার। তাঁর চরিত্রে অভিনয় করছেন সুস্মিত।

আড়াল থেকে সে মাধবীলতার ছবি তোলেন সে। কেমন হবেন ধারাবাহিকটি। সেটা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি। তবে কবে কোন সময় ধারাবাহিকটি সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি।

অপরদিকে, এবার স্টার জলসায় আসছে 'এক্কা দোক্কা’। নতুন ধারাবাহিক আসার খবরে বেশ খুশি সিরিয়াল প্রেমীরা। তবে কারা থাকছেন অভিনয়ে, কী নিয়েই বা আসন্ন সিরিয়ালের গল্প, তা জানার জন্য উদগ্রীব হয়ে আছেন অনেকে।

দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিকটি। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সপ্তর্ষি মৌলিক ও সোনামণি সাহা। নায়ক নায়িকা দুজনেই টেলিভিশনের বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ। তবে এখানেই শেষ নয় দীর্ঘদিন পর আবারও ধারাবাহিকে ফিরছেন অপরাজিতা ঘোষ দাস। আসন্ন সিরিয়ালে পোখরাজের চরিত্রে অভিনয় করবেন সপ্তর্ষি মৌলক। অপরদিকে রাধিকার চরিত্রে দেখা মিলবে সোনামণির।

কি নিয়ে আসন্ন সিরিয়ালের গল্প? সিরিয়ালে দেখা যাবে দু’টি পরিবারের সুন্দর গল্পকে। সেন পরিবার আর মজুমদার পরিবার। সেন পরিবারের ছেলে হল পোখরাজ ও মজুমদার পরিবারের মেয়ে হল রাধিকা। তারা কিন্তু দুজনেই মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রী। দু’ জনেই পড়াশোনায় খুব ভালো । তাই তাদের মধ্যে একটা রেষারেষি চলতেই থাকে। এবারে কলেজের পরীক্ষায় সেরা হয় পোখরাজ। আর দ্বিতীয় স্থান পান রাধিকা। রেজাল্ট দেখার পর তিনি রেগে যান। একদিন কলেজ ক্যাম্পাসে মুষলধারার বৃষ্টিতে রাধিকার মাথায় ছাতা ধরেন পোখরাজ। তা দেখে রাধিকা একেবারেই অবাক হয়ে যান। পোখরাজের কথায়, লড়াই হোক, কিন্তু এক ছাতার তলায়। এমনই এক সুন্দর প্রোমো স্টার জলসার তরফে শেয়ার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+