বদলাচ্ছে আবির আর টুম্পার সম্পর্কের অঙ্ক, অজান্তেই কি তৈরি হচ্ছে স্বামী-স্ত্রীর অধিকার?
বদলাচ্ছে আবির আর টুম্পার সম্পর্কের অঙ্ক, অজান্তেই কি তৈরি হচ্ছে স্বামী-স্ত্রীর অধিকার?
সম্প্রতি শুরু হয়েছে কালার্স বাংলায় জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি’। যা কয়েক দিনের মধ্যেই সিরিয়াল প্রেমীদের মন কেড়েছে। নারীকেন্দ্রিক গল্প সকলেই পছন্দ করে থাকেন। চ্যানেলের তরফে সিরিয়ালের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যা দেখে অবাক হচ্ছেন অনেক অনুগামীরাই। কী আছে সেই ভিডিও।

দেখা যাচ্ছে, আবির আর টুম্পার সম্পর্কের অঙ্ক অজান্তেই বদলাছে। তাহলে তাঁদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের অধিকার তৈরি হচ্ছে। অফিসে ড্রাইভারকে আবির মল্লিক বলছেন 'আমি তোমাকে শায়েস্তা করতে পারতাম। কিন্তু আবির মল্লিক তোমার মত চারআনা লোকের জন্য বারো আনা খোয়ায় না। তারপর পাহারাদারকে ডেকে তিনি তাঁকে বের করে দেওয়ার জন্য বলেন। তিনি চলে যাওয়ার পর টুম্পা সঙ্গে কথাকাটি বাধে আবিরের। সে জানায় আবির তাঁর কারণ সে তাঁর স্বামী। তাই সীমারেখা পেরিয়ে তাঁর স্বামীর অসহায়ের সময় তাঁকে সাহায্য করবেই।
ধারাবাহিকটির প্রথম যে প্রোমোটি শেয়ার হয়েছিল তাতেই কোন মানুষের মুখ দেখা যাচ্ছে না। সেখানে দেখানো হচ্ছে অ্যানিমেটেড মুখ। জীবনের আঁকাবাঁকা পথ পেরিয়ে এগিয়ে যাবে নায়িকা। সেটাই প্রমোর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। একটি অটো যাচ্ছে, তাতে আবার লেখা, ইচ্ছে থাকলে উপায় হয়।
অন্যদিকে, অসুস্থ বরুণ বিশ্বাসের সঙ্গে দেখা করতে যায় ইন্দ্রাণী। তখন তিনি ম্যাডামকে জানান আপনি এলেই আপনাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে। কথা বলতে বলতে বরুণ বাবুর কানে মেশিন লাগিয়ে দেন ইন্দ্রাণী। তারপরেই সে কানে শুনতে পায়। আর খুব খুশিও হন। বরুণ বাবু ও ইন্দ্রাণী ম্যাডাম গল্পে মশগুল হয়ে ওঠে। তারপর সমানে ম্যাডাম বোর্ড সরিয়ে দিতে চাইলে তাঁকে বাঁধা দেন তিনি। তারপর বরুণ বাবুর মন ভালো রাখতে তার সঙ্গে কাটাকুটি খেললেন ইন্দ্রাণী।
বাড়ির সমস্ত দায়িত্ব সামলে, শ্বশুর, শাশুড়ির দেখাশুনা করে অফিসের যান অভিনেত্রী। এই সিরিয়ালের গল্প কিন্তু আলাদা ধরনের।ভালোবাসা কি সত্যিই বয়স দেখে হয়? আসছে 'ইন্দ্রাণী'। গতে বাঁধা মিষ্টি প্রেমের গল্প নয়।' এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। তাঁর সঙ্গে অভিনয় করছেন রাহুল গঙ্গোপাধ্যায়। এই ধারাবাহিক সম্প্রচারিত হয় কালার্স বাংলায়। প্রতিদিন রাত ৮ টায় কালাস বাংলায় এই সিরিয়াল টিভির পর্দায় দেখানো হয়।












Click it and Unblock the Notifications