বরুণ বিশ্বাসের সঙ্গে কাটাকুটি খেললেন ইন্দ্রানী কিন্তু কেন, ভাইরাল প্রোমো
ভিডিওতে দেখা যাচ্ছে, অসুস্থ বরুণ বিশ্বাসের সঙ্গে দেখা করতে যায় ইন্দ্রানী। তখন তিনি ম্যাডামকে জানান আপনি এলেই আপনাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে। কথা বলতে বলতে বরুণ বাবুর কানে মেশিন লাগিয়ে দেন ইন্দ্রানী। তারপরেই সে কানে শুনতে পায়। আর খুব খুশিও হন। বরুণ বাবু ও ইন্দ্রানী ম্যাডাম গল্পে মশগুল হয়ে ওঠে। তারপর সমানে ম্যাডাম বোর্ড সরিয়ে দিতে চাইলে তাঁকে বাঁধা দেন তিনি। তারপর বরুণ বাবুর মন ভালো রাখতে তার সঙ্গে কাটাকুটি খেললেন ইন্দ্রাণী।

বাড়ির সমস্ত দায়িত্ব সামলে, শ্বশুর, শাশুড়ির দেখাশুনা করে অফিসের যান অভিনেত্রী। এই সিরিয়ালের গল্প কিন্তু আলাদা ধরনের।ভালোবাসা কি সত্যিই বয়স দেখে হয়? আসছে 'ইন্দ্রাণী'। গতে বাঁধা মিষ্টি প্রেমের গল্প নয়।' এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। তাঁর সঙ্গে অভিনয় করছেন রাহুল গঙ্গোপাধ্যায়। এই ধারাবাহিক সম্প্রচারিত হয় কালার্স বাংলায়। প্রতিদিন রাত ৮ টায় কালাস বাংলায় এই সিরিয়াল টিভির পর্দায় দেখানো হয়।
বলা বাহুল্য, সম্প্রতি বিয়ে সেরেছেন জনপ্রিয় অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী।তারা কিন্তু টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় মুখ। গতকাল প্রকাশ্যে তাদের বিয়ের খবর এসেছে। যদিও বিয়েটা কিন্তু গতকাল হয়নি। চলতি বছরের জানুয়ারি মাসে সিকিমের এক ছোট্ট গ্রামে। সুন্দর পরিবেশে পাহাড়ের কোলে অঙ্কিতার মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন প্রান্তিক।যদিও শোনা যাচ্ছে তাদের বিয়েতে কোন মন্ত্র উচ্চারণ হয়নি, হয়নি কোনও সইও।
\কিন্তু প্রকৃতিকে সাক্ষী রেখে গান্ধর্ব মতে বিয়ে করেছেন তারকা জুটি। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। শুধু যে আমরা বিয়ের খবর জানতাম না তা কিন্তু নয় প্রান্তিক অঙ্কিতার বাবা-মাও তাদের বিয়ের খবর জানতেন না।তারা সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করবেন না বলেই তারা এমন অভিনব কায়দায় বিয়ে সেরেছেন ।
সারাজীবন দু’জন দুজনের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তবে আপনার অনেকেই জানতে চাইছেন সে সময়ে মানে অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? জানা গিয়েছে দু'পক্ষের অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন বিয়ের সময়। তবে জানা যাচ্ছে অঙ্কিতা আর প্রান্তিকের কাছের বান্ধবী সহিনী সরকার উপস্থিত ছিলেন।বিয়ের দিন সুন্দর লাল বেনারসি শাড়িতে বেশ সুন্দর লাগছিল অঙ্কিতাকে। সেই সঙ্গে ছিল সোনার গহনাও। অভিনেতার পরনে ছিল সাদা পোশাক।












Click it and Unblock the Notifications