সেলেবদের সঙ্গে কফি পান করতে দেখা যাবে করণ জোহরকে, জানেন কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি?

সেলেবদের সঙ্গে কফি পান করতে দেখা যাবে করণ জোহরকে, জানেন কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি?

জনপ্রিয় শো কফি উইথ করণ-এর সপ্তম সিজন নিয়ে ফিরেছেন করণ জোহর। বহু চর্চিত এই চ্যাট শোটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেক দর্শক। প্রিয় তারকাদের সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ নিয়ে আসতে চলেছে এই শো। কিন্তু এরই আগে 'কফি উইথ করণ' এর এই সিজন নিয়ে শুরু হয়েছিল বিস্তর জলঘোলা। আর সেইসঙ্গে বার বার উঠে এসেছে 'বয়কট বলিউড' বিতর্ক, এবং পাশাপাশি নেপোটিজম নিয়েও লাখ বিতর্কে জড়িয়েছে নির্দেশক প্রযোজক করণ জোহরের নাম। তবে এই সব জল্পনাকে আপাতত দূরে সরিয়ে রেখে নিজের অন্যতম সফল টক শোয়ের আগামী সিজন শুরু করতে চলেছেন করণ জোহর। আর সেই নিয়েই সামনে এল নানা চাঞ্চল্যকর তথ্য।

নতুন সিজনে নতুন থ্রিলার

নতুন সিজনে নতুন থ্রিলার

সম্প্রতি 'কফি উইথ করণ' নিয়ে একটি প্রোমো ভিডিও শেয়ার করেছেন করণ জোহর। যেখানে দেখা গিয়েছে যে কফি উইথ করণ সিজন ৭ স্টার ওয়ার্ল্ডে আসার পরিবর্তে বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টারে-এ স্ট্রিম করবে। সেই সঙ্গে সম্প্রতি একটি টিজারও শেয়ার করে ইনস্টাগ্রামে করণ জোহর লিখেছেন, 'জান কে ফিরে এসেছে? এবং এই সময় কিছু গরম কফির সঙ্গে থাকব আমি! আর এই পোস্ট নিয়ে দর্শকরাও নিজেদের কথা জানিয়েছেন কমেন্ট বক্সে।

কারা থাকছেন কফি খেতে?

কারা থাকছেন কফি খেতে?

সম্প্রতি 'কফি উইথ করণ সিজন-৭' নিয়ে প্রকাশিত ভিডিওটিতে অভিনেতা রণবীর কাপুর, রণবীর সিং, সাইফ আলি খান, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান এবং কফি উইথ করণের আগের সিজনে উপস্থিত আরও অনেক সেলিব্রিটি দেখানো হয়েছে। আর এরই সঙ্গে আরেও একটি দুর্দান্ত সিজনের প্রতিশ্রুতি দিয়ে, হোস্ট করণ জোহর তাঁর এই সেলিব্রিটি চ্যাট শো-এর নতুন সিজনটিকে "আরও গ্র্যান্ড এবং আরও ভালো" বলে অভিহিত করেছেন। নেটিজেনরা লিখেছেন, 'কফি উইথ করণে শাহিদ ও কিয়ারার জন্য অপেক্ষা করছি', আবার অনেকে লিখেছেন নোরা ফতেহিকে শো-তে দেখতে চান। শোনা যাচ্ছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ এই শোতে অংশগ্রহণ করবেন।

কত পারিশ্রমিক পাচ্ছেন করণ?

কত পারিশ্রমিক পাচ্ছেন করণ?

এই বহু চর্চিত চ্যাট শো 'কফি উইথ করণ সিজন ৭' -এ কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন হোস্ট করণ জোহর? অবশ্য সেই অঙ্কটা এককথায় চোখ কপালে তুলবে সকলের। কফি উইথ করণের একটি পর্বের জন্য করণ জোহর ১ থেকে ২ কোটি টাকা নিচ্ছেন। এর আগে করণ প্রতি সিজনে কমপক্ষে ২০টি পর্ব হোস্ট করে থাকেন। এমন পরিস্থিতিতে, কফি উইথ করণের সপ্তম সিজনে যদি ২০ টি এপিসোড হয়, তবে করণ জোহর পুরো সিজনের প্রায় ৪০ কোটি টাকা ঘরে তুলবেন।

কফি উইথ করণ-এর নতুন সিজন

কফি উইথ করণ-এর নতুন সিজন

প্রসঙ্গত, করণ জোহরের এই সেলিব্রিটি চ্যাট শো 'কফি উইথ করণ' ২০০৪ সালে শুরু হয়েছিল। প্রথম সিজন থেকে আজ পর্যন্ত প্রতি বছরই শোটির জনপ্রিয়তা বেড়েছে। কফি উইথ করণের ষষ্ঠ সিজন এসেছে ২০১৯ সালের মার্চ মাসে। তারপর থেকেই করোনার জন্য করণ জোহরের শো আর টেলিভিশনের পর্দায় আসেনি। এখন অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে, আগামী ৭ জুলাই ২০২২ থেকে, ভক্তরা আবার করণ জোহরকে কফি টেবিলে সেলিব্রিটিদের সঙ্গে চ্যাট করতে মেতে উঠতে দেখতে পাবেন। তবে এবার আর টেলিভিশনে নয়, বরং জনপ্রিয় ওটিটিতে দেখা যেতে চলেছে এই শো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+