টেলিভিশনের রিয়েলিটি শোয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে কী প্রশ্ন করবেন রচনা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ান। এবার সেই রিয়েলিটি শোয়ে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চমকে দেওয়ার মতো খবর। আজই হচ্ছে তার শ্যুটিং। হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে তৈরি হয়েছে সেট। সেখানেই দিদি নম্বর ওয়ান রিয়েলিটি শোয়ের শ্যুটিং করবেন মুখ্যমন্ত্রী।

বেসরকারি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো 'দিদি নাম্বার ওয়ানে' এর সেটে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী নন 'দিদি' হিসেবে খেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিযোগী হিসাবে থাকবেন ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরীর মতো তারকা।

 মমতা বন্দ্যোপাধ্যায়

এর আগে একাধিক টেলিভিশন চ্যানেলে মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু কোনও টেলিভিশন চ্যালেনের রিয়েলিটি শোয়ে অংশ নেননি তিনি। বরাবরই টালিগঞ্জের তারকাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। টালিগঞ্জের একাধিক তারকা তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিধায়ক পদে রয়েছেন।

বাংলা েটলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এই রিয়ালিটি শো দিদি নং ওয়ান। এর দর্শকসংখ্যা সিংহভাগই মহিলা। এবং মহিলা কেন্দ্রিক এই রিয়েলিিট শো। যাতে কঠিন পরিস্থিতির মধ্য দাঁড়িয়ে কীভাবে মহিলারা নিজেদের জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের জীবনের লড়াই থেকে সাফল্য সবটাই তুলে ধরা হয়।

কাজেই ঠিক লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রিয়েলিটি শোয়ে অংশ নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি বছরে বাজেট অধিবেশনে মহিলাদের জন্য লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা ১০০০ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহিলাদের স্বনির্ভরতায় জোর দেওয়া হচ্ছে।

লোকসভা ভোটের আগে এরকম একটি মহিলা কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এই শোয়ের টেলিকাস্ট কখন হবে সেটা এখনও স্পষ্ট নয়। শোয়ে শুধু প্রশ্ন উত্তর নয় একাধিক গেম খেলাও হয়ে থাকে। সেরকমই রিয়েলিটি শোয়ে মুখ্যমন্ত্রীকে কি গেম খেলতে বললেন সঞ্চালক তা নিয়ে কৌতুহল চরমে। তবে সবটা দেখার জন্য অপেক্ষা করতে হবে সেই টেলিকাস্ট ডের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+