উমা ধারাবাহিকের নায়িকার পরিবর্তন! নতুন অভিনেত্রীটি কে, জানেন আপনি

অনেকদিন ধরেই চলছে বাংলা ধারাবাহিক 'উমা’। ধারাবাহিকটি বিশেষভাবে পছন্দ করেন অনুগামীরা। আর কিন্তু গল্পটি নারীকেন্দ্রিক। আর এই ধারাবাহিকে মূল চরিত্রে রয়েছেন শিঞ্জিনী চক্রবর্তী। তাঁর পরিবর্তে নাকি দেখা মিলবে শ্রুতি দাসের। আর এটি নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। অনুগামীদের প্রশ্ন নতুন নায়িকাটি কে?

উমা ধারাবাহিকের নায়িকার পরিবর্তন

অভিনেত্রী শ্রুতি জানান, তাঁর নামে যে খবর রটছে তা ভুয়ো। শুধু উমা নয় আরও তিনটি ধারাবাহিকে নাম জড়িয়েছে তাঁর। কে বা কেন, কারা এই কাজ করছে আমি জানি না। বিষয়টা হচ্ছে মানুষ এখন সত্যিই বেকার। করোনার পর থেকে কিছু তো করে একটা খেতে হবে! সেই কিছু মানুষ হয়তো এমন কাজ করে চলেছেন। তাঁরাও এটা করে হয়তো আনন্দ পাচ্ছেন আনন্দ। সেই সঙ্গে আমিও আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি’।

উল্লেখ্য, এই ধারাবাহিকে দেখা যায়, এক মধ্যবিত্ত পরিবারের সন্তান উমা। যার স্বপ্ন ক্রিকেটার হওয়া। আর এটাকে ঘিরেই এই ধারাবাহিকটি। উমা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। ইতিমধ্যে তিনি সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠেছেন।

প্রতি সপ্তাহে TRP এই ধারাবাহিকে বেশ ভালোই দেখা যায়। প্রথমের দিকে থাকে এই সিরিয়াল। দিনে দিনে এই ধারাবাহিকের প্রতি চাহিদা বাড়ছে নেটিজেনদের। আর তাদেরই চাহিদা পূরণ করতেই আবার এক অন্য চমক দেওয়া হবে। আমাদের সমাজে প্রচলিত আছে বিয়ের পর স্বামীরা স্ত্রীদের ভাত কাপড়ের দায়িত্ব নেন। কিন্তু এই নিয়ম ভেঙে উমা দায়িত্ব নেবেন অভির ভাত কাপড়ের বলে জানিয়ে দেন। নায়িকা উমার এত সাহস দেখে তার ওপর রেগে যান নায়কের মামনি। আর এই দেখে নেটিজনদের অনেকেই রেগে গেছেন। সেই সঙ্গে অনেক অনুগামীর নানান কথাও শুনতে হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে জি বাংলার বিখ্যাত শো রান্নাঘরে আসেন অভিনেত্রী। সঙ্গে আসেন তার মাও। রান্নাঘর’-এর ক্লিপিংস শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ার, ফেসবুক পেজে। দেখা গেছে সুদীপা চট্টোপাধ্যায় অভিনেত্রী ও তার মাকে স্বাগত জানাচ্ছেন। তিনি অভিনেত্রীর কাছে জানতে চান, প্রশ্ন 'তোকে আগেও সুন্দর লাগত, কিন্তু এখন যেন আরও বেশি সুন্দর লাগে। এত হাসি সবসময় মুখে। কী ব্যাপার রে?’ তাতে শ্রুতির মা বলেন, ও কিন্তু ছোট থেকেই এরকম হাসিখুশি। তাতে সুদীপা বলে, 'শুনছি কীসব নাকি সইসাবুদ হয়ে গিয়েছে?’

শুনেই লজ্জা পেয়ে গেলেন অভিনেত্রী। চুপ ছিলেন অভিনেত্রীও। কিছুদিন আগে অভিনেত্রী একটি ভিডিও যা দেখে অনুগামীদের খুব ভালো লেগেছে। ছবি গুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “কাল রাতে শো করে আজ সকাল ছ’টায় যখন বাড়ি ঢুকলাম একবার ভেবেছিলাম ওদের জানিয়ে দেব সামনের রবিবার যাব,আজ শরীর দিচ্ছেনা।কিন্তু বারবার কানে একটা কথাই বাজছিল : “আমার বাচ্চারা সারারাত জেগে ডেন্ড্রাইটের নেশা করত,এখন সারারাত জেগে হাতের কাজ এর নেশা করে,নাচ গান করে,লেখাপড়া করে,তুমি আসবে এই আনন্দে ওরা নিজের হাতে উপহার বানিয়েছে,তুমি আসবে তো?”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+