ক্রমাগত টিআরপি রেটিং কম, বদলে গেল খড়কুটোর টাইম স্লট, কোন সময়ে দেখা যাবে জেনে নিন
ক্রমাগত টিআরপি রেটিং কম, বদলে গেল খড়কুটোর টাইম স্লট, কোন সময়ে দেখা যাবে জেনে নিন
যখন শুরু হয়েছিল তখন এই সিরিয়াল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। যৌথ পরিবার, হই–হুল্লোড়, ঠাট্টা–মজা সবকিছু মিলিয়ে স্টার জলসার 'খড়কুটো’ ধারাবাহিক জমমে গিয়েছিল। সৌজন্য ও গুনগুনের রসায়ন অন্য এক পর্যায় নিয়ে গিয়েছিল এই সিরিয়ালকে। কিন্তু এত জনপ্রিয়তা ধরে রাখতে পারলো না স্টার জলসার খড়কুটো ধারাবাহিক। বিগত কয়েক সপ্তাহে টিআরপিতে জায়গা করতে না পেরে রীতিমতো ভেসেই গেল খড়কুটো। স্টার জলসা এই সিরিয়ালের সম্প্রচারের সময় বদলে দিয়েছে বলে খবর রয়েছে।

টিআরপি তালিকায় নেই খড়কুটো
নতুন বছরের শুরুতেই এভাবে মুখ থুবড়ে পড়বে এই ধারাবাহিক কেউ ভাবতে পারেনি। এতদিন জনপ্রিয়তার নিরিখে প্রাইম টাইম ধরে রেখেছিল এই ধারাবাহিক। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭.৩০ মিনিটে সম্প্রচার হয়ে এসেছে। কিন্তু এবার বদলে গেল খড়কুটো ধারাবাহিকের সম্প্রচার। প্রাইম টাইম থেকে একেবারে দুপুরের স্লটে বদলে দেওয়া হল খড়কুটোর টাইম স্লট। এই খবর স্বভাবতই খড়কুটো ভক্তদের কাছে এক বড়সড় ধাক্কা। যদিও মাঝে অবশ্য ধারাবাহিক বন্ধ করা নিয়ে নেটিজেনরাই শোরগোল তুলেছিলেন।

ত্রিকোণ প্রেমের গল্প মানতে নারাজ দর্শকরা
ধারাবাহিকের গল্প ক্রমাগত গুনগুন, সৌজন্য, তিন্নির ত্রিকোণ প্রেমের দিকে মোড় নিচ্ছিল। গল্পের এই ট্র্যাক দর্শকদের মোটেও পছন্দ নয়। সেই থেকেই কার্যত ধারাবাহিকের টিআরপি তলানীতে নেমেছিল। স্টার জলসার এত জনপ্রিয় ধারাবাহিক হওয়া সত্বেও টিআরপির অভাবে শেষমেষ দুপুরের স্লটে নেমে এলো খড়কুটো।

খড়কুটোর পুরনো স্লটে আলতা ফড়িং
এখন প্রশ্ন হচ্ছে তাহলে খড়কুটোর বদলে সেই স্লটে কোন ধারাবাহিক আসতে চলেছে? জানা যাচ্ছে, আগামী ১০ জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ সাতটার সময় সম্প্রচার হবে নতুন ধারাবাহিক আলতা ফড়িং। একেবারে নতুন এক গল্প, যেখানে আম্ফান ঝড়ে হারিয়ে যাওয়া মাকে খুঁজবে তাঁর মেয়ে, সঙ্গে পূরণ হবে তাঁর স্বপ্নও।

ক্ষুব্ধ দর্শক
দর্শককে জানানো হয়েছে ১০ জানুয়ারি থেকে প্রতিদিন দুপুর ২.৩০ টার সময় খড়কুটো সম্প্রচার হবে। অর্থাৎ নির্দিষ্ট দিন থেকে ওই নির্দিষ্ট সময়েই দেখতে পাবেন খড়কুটো। এই খবরে স্বভাবতই ক্ষুন্ন সৌজন্য -গুনগুন ভক্তরা। তবে ধারাবাহিক একেবারে বন্ধ হয়ে যাওয়ার থেকে দুপুরের স্লটে সম্প্রচারণ হবে জেনে তাও স্বস্তি পেয়েছেন দর্শকরা। যদিও নেটিজেনদের একাংশের দাবি এইভাবে দুপুরের স্লটে খড়কুটোকে পাঠিয়ে দেওয়ার তুলনায় বরং ধারাবাহিক বন্ধ করে দেওয়া ভালো ছিল। নতুন ধারাবাহিককে জায়গা করে দিতেই শেষমেষ সরে যেতে হলো খড়কুটোকে।












Click it and Unblock the Notifications