ব্রেকআপের গুজব উড়িয়ে বনি জন্মদিনে উইশ করলেন কৌশানিকে
ব্রেকআপের গুজব উড়িয়ে বনি জন্মদিনে উইশ করলেন কৌশানিকে
টলিউডের হিট জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়ের নাকি সম্পর্ক নাকি ভাঙতে চলেছে, এমনটাই খবর শোনা যাচ্ছিল। অনেক অনুগামীদের মত সত্যিই কি বিচ্ছেদ হচ্ছে তারকা দম্পতির? আর এই নিয়ে অনেকের মন খারাপ ছিল আর সেই সঙ্গে উঠছিল নানান প্রশ্নও।

এবার এবিষয় নিয়ে কৌশানি বলেন, আমাদের মধ্যে বিচ্ছেদ হয়নি। কয়েকটা দিন আমি থাকতে চেয়েছি শুধু। অপরদিকে, বনি জানান কাজ, শুটিংয়ে ব্যস্ত থাকাতাম, তাই ওকে সেভাবে সময় দিতে পারিনি। তাই ওর রাগ হয়েছে। আর এত কিছুর মধ্যে জন্মদিনের মজা করতে কিন্তু একদমই ভুললেন না তারা। বনি কিন্তু জন্মদিনে শুভেচ্ছা জানাল কৌশানিকে।
২০১৫ সালে রাজ চক্রবর্তীর সিনেমা 'পারব না আমি ছাড়তে তোকে' ছবিতে জুটি বাঁধেন কৌশানি-বনি। এরপর থেকেই তাঁদের প্রেম বেশ জমতে থাকে। এরপর সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। দু’জনের পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ ভালো বলেই জানা গিয়েছে। দীর্ঘ ৭ বছরের সম্পর্ক বনি-কৌশানির। কিছুমাস আগেই দু'জনে গোয়া ঘুরে এসেছেন বলেই জানা গিয়েছে ।
উল্লেখ্য, এক নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত বনি। নতুন সিনেমার নাম 'আর্চির গ্যালারি'। ছবিটি পরিচালনায় রয়েছেন পরিচালক প্রমিতা ভট্টাচার্যকে। এর আগে 'আম্রপালি' সিনেমায় একসঙ্গে কাজ করেছেন বনি ও আয়ুষী। তাদের জুটিকে সেসময় খুব পছন্দ করেছেন অনুগামীরা। এবার আবার নতুন ছবিতে ফের একসঙ্গে জুটি বাধবেন তারা। জানা গিয়েছে, পরিচালক এফটিআইআই থেকে তিনি পরিচালনা নিয়ে পড়াশোনা করেছেন।
তবে,প্রশ্ন হল আসন্ন ছবির গল্প কি নিয়ে? একটি ছেলের জীবনকাহিনী নিয়ে গড়ে উঠবে সিনেমাটি। সিনেমায় অভিনেতার চরিত্রের নাম হবে আর্চি। যে চরিত্রে অভিনয় করছেন নায়ক বনি সেনগুপ্ত। তাঁর বিপরীতেই থাকবেন নায়িকা আয়ুষী তালুকদার। কেমন হবে ছবিটি? আবার নায়িকার দেখা মিলবে, কর্পোরেট অফিসে চাকুরি করবেন তিনি। সিনেমায় আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত। তিনিই ছবিতে নায়কের পিতার চরিত্রে অভিনয় করবেন তিনি। কেমন হবে নতুন সিনেমাটি, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।












Click it and Unblock the Notifications