Hina Khan: থাইরয়েড নয় ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হিনা খান, নিজেই নিশ্চিত করলেন সেকথা
ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। সেটাও স্টেজ- থ্রি। নিজেই সোশ্যাল মিিডয়া পোস্টে সেকথা জানিয়েছেন অভিনেত্রী। এর আগে শোনা গিয়েছিল তিনি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। কিন্তু তা নিয়ে কোনো তথ্য অভিনেত্রী এবং তাঁর পরিবারের কেউ দেননি।
এই নিয়ে জল্পনা য়খন তুঙ্গে িঠক তখনই অভিনেত্রী হিনা খান সোশ্যাল মিডিয়া পোস্টে জানান তিনি থাইরয়েড ক্যান্সার নয় ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। এবং শেষ পর্যন্ত লড়াই করে যাবেন। এই চ্যালেঞ্জটা তিনি গ্রহণ করেছেন এবং এই কঠিন পরিস্থিতি তিনি ওভারকাম করে ছাড়বেন।

তাঁর অসুস্থতা নিয়ে জল্পনার পারদ যখন তুঙ্গে তখনই অভিনেত্রী বিবৃতি জারি করে জানিয়েছেন তিনি স্টেজ ৩ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তিনি এখন ভাল রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসার মধ্যে রয়েছেন। এবং একটুও ভেঙে না পড় মনের জোর নিয়ে এই পরিস্থিতির সঙ্গে তিনি লড়াই চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন।
এই সময়ে তিনি নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করতে চান না বলে ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। এই নিয়ে যেন বারবার তাঁকে এবং তার পরিবারকে জিজ্ঞাসা না করা তার অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে এই তিনি অনুরাগীদের অনুরোধ করেছেন তাঁরা যেন প্রার্থনা করেন তাঁর সুস্থতা কামনা করে। ইতিমধ্যেই তিনি তাঁর চিকিৎসা শুরু করে দিয়েছেন।
পরিবারের লোকেরা তাঁর সঙ্গে রয়েছেন। তাঁর সঙ্গে সব পরিস্থিতিতে তাঁরা লড়াই জারি রেখেছেন বলে জানিয়েছেন হিনা খান। এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তাঁর সহ অভিনেত্রীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। রেশমি দেশাই লিখেছেন আমরা সবসময় তোমার পাশে রয়েছিল। এবং আমরা জানি তুমি এই লড়াই জিতবেই।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিগ ১১ থেকে খতরো কি খিলাড়ি সিজন ৮-এ দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বেশ কিছু মিউজিক ভিডিও করেছেন তিনি। একটি পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন হিনা খান। আবার টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল নাগিনেও অভিনয় করেছেন হিনা। হঠাৎ করে অভিনেত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সকলে। যদিও বলি পাড়ায় ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়।
এর আগে আয়ুষ্মান খুরানার স্ত্রী থেকে শুরু করে মনীষা কৈরালা, সোনালি বেন্দ্রে একাধিক অভিনেত্রী ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁরা এখন অনেকটাই সুস্থ। ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলিপাড়ায়। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের সংখ্যা এখন অনেকটাই বেড়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications