আমেরিকায় গিয়ে একি কাণ্ড ঘটালেন ঊষসী! ৪ বছর পর কোন রূপে ফিরছেন 'বকুল'?
তিনি যে ফিরবেন তার আন্দাজ আগে থেকেই ছিল। কিন্তু এভাবে ফিরবেন তা কেউ আশা করতে পারেননি। সুদীর্ঘ চার বছর কেটে গিয়েছে। অবশেষে আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী ঊষসী রায়। আর এই খবরের রীতিমত হইচই পড়ে গিয়েছে দর্শক মহলে।
কালীপুজোর দিনই সামনে এল ঊষসীর আসন্ন মেগার প্রথম প্রোমো। ভিডিওতে দেখা গিয়েছে গোলাপি রঙের কুর্তি আর সোয়েটারে ছিমছাম লুক ঊষসীর। আমেরিকার আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। কিন্তু সাধারণ বাঙালি ঘরের মেয়ে তুখোর ইংরেজি জানেন না। বিদেশের ঠিকানা চেনেন না।

এদিকে মোবাইলে রোমিং নেটওয়ার্ক নেই। অনেকের কাছে সাহায্য চেয়েও লাভ হয় না কিছুই। অবশেষে এক পাঞ্জাবী সর্দার ড্রাইভারকে দেখে জিজ্ঞেস করেন তিনি ভারতীয় কিনা। ঊষসীর দেখানো ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা বলেন সর্দার জি।
কিন্তু বিদেশে গিয়ে কি নতুন কোনও ঝামেলায় জড়িয়ে পড়বেন সাধারণ বাঙালি ঘরের এক মেয়ে? নাকি শুরু হবে অন্য এক লড়াই! এই গল্প নিয়েই আসছে নতুন সিরিয়াল গৃহপ্রবেশ। যেখানে তুলে ধরা হবে ঘরের মেয়ের সাগরপাড়ি’র গল্পকে। পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজ তৈরি করছে এই সিরিয়াল।
প্রসঙ্গত, স্টার জলসার হাত ধরেই প্রথম ছোট পর্দায় পা রেখেছিলেন ঊষসী রায়। মিলন তিথি সিরিয়াল দিয়ে হাতে খড়ি হয়েছিল তাঁর। অবশ্য এরপর বকুল কথা ধারাবাহিকের মাধ্যমে সকলের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছে কাদম্বিনী সিরিয়ালে। তবে মাঝখানে বেশ কিছু ওয়েব সিরিজ এবং বড় পর্দাতে অভিনয় করেছেন। অবশেষে আবার সিরিয়ালে প্রত্যাবর্তন সকলের প্রিয় বকুলের।












Click it and Unblock the Notifications